Saturday, May 16, 2026

চালাকি করে SIR করেছে অমিত শাহ! তীব্র আক্রমণ মমতার, আশ্বাস দেন “বাংলা ডিটেনশন ক্যাম্প হবে না”

Date:

Share post:

বাংলায় তাড়াহুড়ো করে এসআইআর (SIR) চালু করা হয়েছে। এর জন্য দায়ী অমিত শাহ (Amit Shah)। বুধবার, মালদহের গাজোলে সভা থেকে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সাফ জানান, “এসআইআর করেছেন অমিত শাহ। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না।“ তার পরেই ফের বাংলার মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কারও নাম বাদ যাবে না। আপনারা ভয় পাবেন না।“

এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, এসআইআর অজুহাত মাত্র। আসলে এটার অছিলায় ভোটের আগেই বিজেপি বাংলা দখলের চেষ্টা। অমিত শাহকে নিশানা করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে তিন মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে। এটা অমিত শাহ করেছেন। যাতে এসআইআর না মানলে বাংলার গর্ভমেন্ট ফেলে দাও!”

এর পরেই তীব্র আক্রমণ করে তৃণমূল (TMC) সুপ্রিমো (Mamata Banerjee) বলেন, “খুব লোভ না বাংলা দখল করার? মনে রেখো, চালাকির দ্বারা কোনও মহৎ কাজ হয় না। ওরে হ্যাংলার দল, যতই চেষ্টা করো বাংলাকে দখল করা যায় না! SIR করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো!”

বাংলা থেকে বিজেপিকে (BJP) উৎখাতের ডাক দিয়ে তৃণমূল সভানেত্রী তীব্র কটাক্ষ করে বলেন, “ছারপোকা খাটে থাকে, কামড়ায়, যতক্ষণ না মারছেন, ও কামড়াবে। এদেরকেও রাজনৈতিকভাবে সরিয়ে দিতে হবে। যাতে আর কখনও বাংলার ক্ষতি করতে পারে না।”

বাংলার প্রশাসনিক প্রদান স্পষ্ট জানান, “আমরা তো এসআইআর বা সেনশাসের বিরোধী নই। কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে করা হচ্ছে, আমরা তার বিরোধিতা করছি।” প্রশ্ন তুলে তিনি বলেন, “কিসের এত তাড়াহুড়ো? যে মানুষটা নাগরিক তাঁকে আবার কেন প্রমাণ দিতে হবে যে সে নাগরিক?” মুখ্যমন্ত্রীর কথায়, “ওরা টাকা আটকে রেখেছে, তবু আমরা কাজ করে যাচ্ছি। তাই বাংলার উন্নয়নের কর্মকাণ্ড আটকে দিতে ওরা পরিকল্পিতভাবে এসআইআর এর নামে সব কিছু ভণ্ডুল করতে চাইছে।”
আরও খবরবাংলায় কারও সম্পত্তিতে হাত দিতে দেব না: ওয়াকফ আইন নিয়ে গাজোলের সভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

মালদহ তথা বাংলার মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কারও নাম বাদ যাবে না। আপনারা ভয় পাবেন না।“ মমতার কথায়, “আমি ভোট চাইতে আসিনি। আপনাদের মনে যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা দূর করতে এসেছি।আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। আমি সকলকে বলতে চাই, আপনারা নিশ্চিন্তে থাকুন। কেউ ভয় পাবেন না। ভীত হবেন না।“

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...