Saturday, April 4, 2026

Group C-Group D-র ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের, মিলবে বয়সজনিত ছাড়

Date:

Share post:

২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডির (Group C and Group D) ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। আগেই ৭২৯৩ জন দাগিদের তালিকা প্রকাশের জন্য নির্দেশ দিয়েছিলেন। এবার ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন। একই সঙ্গে যোগ্যপ্রার্থীদের বয়সজনিত ছাড় ও নতুন নিয়োগ অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশও দেন বিচারপতি সিনহা। ৮ ডিসেম্বরের আগে বিস্তারিত তথ্য-সহ প্রকাশ করতে হবে।

বুধবার বিচারপতি জানান, যাঁরা ওয়েটিং লিস্টে ছিলেন তাঁরা ‘যোগ্য’ তালিকায় থাকলে তাঁরাও যেন বয়সজনিত ছাড় পান।

এর আগে গ্রুপ সি ও গ্রুপ ডি-র (Group C and Group D) ৭২৯৩ জন দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয় আদালত। জানায় দাগিদের রোল নম্বর, বাবার নাম, ঠিকানা উল্লেখ থাকতে হবে। কমিশনের তরফে ৩৫১২ দাগিদের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।
আরও খবরদিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

আদালতের নির্দেশ মেনে এ বছর ফের নতুন করে নিয়োগ পরীক্ষা চালু করেছে স্কুল সার্ভিস নির্বাচন। এবার ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ দিল হাই কোর্ট।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...