Tuesday, March 10, 2026

রায়পুরে বৃষ্টি নাকি পাটা পিচে প্রচুর রান, অনুকূল আবহাওয়ায় চনমনে মেজাজে ভারত

Date:

Share post:

ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs SA second ODI)। দুপুরেই হিটম্যান শো দেখতে তৈরি ক্রিকেটপ্রেমীরা। প্রোটিয়াদের বিরুদ্ধে ১-০ তে এগিয়ে থেকে রায়পুরে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামচে ভারতীয় ক্রিকেট দল (Team India)। ক্রিকেটাররা যথেষ্ট চনমনে মেজাজে রয়েছেন। শীতের মনোরম উষ্ণতায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ফলে ৫০-৫০ ওভার পুরো খেলা হবে বলে মনে করা হচ্ছে। রায়পুরে এদিন সকালে পিচ পরীক্ষা করেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)-রোহিত শর্মা-কেএল রাহুলরা। রাঁচির মতো পাটা পিচ কিনা জানিয়ে প্রশ্ন ছিল, তবে ম্যাচ শুরুর আগে সুনীল গাভাস্কর জানিয়ে দেন পিচ পেস বোলারদের জন্য সহায়ক হবে। কিছুটা স্পিনিং ট্র্যাক দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

রায়পুরের স্টেডিয়ামে খুব একটা বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। তবে রোহিত – বিরাট যুগ দেখতে প্রস্তুত স্টেডিয়াম। এদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেমবা বাভুমা। প্রোটিয়া দলের তিনটে পরিবর্তন হয়েছে। ভারতীয় দলে কোনও পরিবর্তন নেই। সন্ধ্যার দিকে শিশির বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। রায়পুরে আবহাওয়া অনুকূল, পিচ ব্যাটিং-সহায়ক হওয়ার সম্ভাবনাও প্রবল। ফলে সিরিজ পকেটে পুড়তে আজ প্রথমে ব্যাট করে যে রোহিত-বিরাটরা বড় রানের ইনিংস চাইবে সেটাই স্বাভাবিক। কিন্তু ক্রিকেট বড়ই অনিশ্চয়তার খেলা, তাই টেস্ট ম্যাচে ভারতকে দুরমুশ করা বাভুমার নেতৃত্ব দক্ষিণ আফ্রিকাকে ODI-তে সমতা ফেরাতে সাহায্য করে কিনা এখন সেটাই দেখার।

 

spot_img

Related articles

পপ তারকা রিহানার বাড়িতে হামলা! চলল কয়েক রাউন্ড গুলি, চাঞ্চল্য হলিউডে

হলিউড গায়িকা রিহানাকে (Pop Singer Rihanna )খুনের চেষ্টা! গায়িকার লস অ্যাঞ্জেলসের বাড়িতে হামলা, ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের কেসও...

বিশ্বকাপ জিতেই বিয়ে, ছোটবেলার বান্ধবীর সঙ্গেই জীবনের পার্টনারশিপে কুলদীপ

টি২০ বিশ্বকাপ জয়ের পরই জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।ছোটবেলার বান্ধবী বংশিকার(Vanshika)...

১০লক্ষের বেশি ভোটার-সমস্যা সমাধান: কমিশনের নিয়মে সমস্যায় বিচার বিভাগ, সুপ্রিম-পর্যবেক্ষণ

বিচার বিভাগের কাজের উপর কোনও প্রশ্ন তোলা নিয়ে কড়া বার্তা শীর্ষ আদালতের। এখনও পর্যন্ত ১০ লক্ষের বেশি অ্যাডজুডিকেশন...

অভিনন্দন বার্তার সঙ্গে আর্থিক পুরস্কার, বোর্ড থেকে কত টাকা পাচ্ছেন সূর্যরা?

টি২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup)ভারতীয় দলের জন্য রেকর্ড অঙ্কের  পুরস্কারমূল্য ঘোষণা করল বিসিসিআই(BCCI)।  ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ...