Wednesday, June 24, 2026

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

Date:

Share post:

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma- Virat kohli) শো ভারতীয় ক্রিকেট ফ্যানদের মন জিতেছে। সিরিজে ১-০ তে এগিয়ে থেকে এবার কি তবে প্রথম একাদশে (Indian cricket team) এক্সপেরিমেন্টের পথে মেন ইন ব্লু? বুধবার দ্বিতীয় ওয়ানডের আগে তেমন সম্ভাবনাই ঘোরাফেরা করছে ভারতীয় ড্রেসিংরুমে।

রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়া ভারতীয় দল যে অসম্পূর্ণ তার প্রমাণ দুই প্লেয়ার আগেই দিয়েছেন। কিন্তু প্রত্যেকদিন এই জুটি ম্যাচ জিতিয়ে দিতে পারে না, সেটা ক্রিকেটীয় পরিভাষায় সম্ভব নয়।

রাঁচিতে প্রথম ওয়ানডেতে ভারত জিতলেও বোলিং বিভাগ হতাশ করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে নিজের স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনা এড়াতে ভারতীয় দলের প্রথম একাদশে পরিবর্তনের পথে হাঁটতে পারেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আগের ম্যাচে সেভাবে বল করেননি ওয়াশিংটন সুন্দর। এই ম্যাচে তাঁর জায়গায় দলে জায়গা পেতে পারেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। রায়পুরে শিশিরের কথা মাথায় রেখে সিমিং অলরাউন্ডারকে কাজে লাগানোর চিন্তা-ভাবনা চলছে। এখনো পর্যন্ত যা খবর তাতে আজ ভারতের সম্ভাব্য প্রথম একাদশ হতে চলেছে – যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, নীতীশ রেড্ডি, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব , অর্শদীপ সিং , প্রসিদ্ধ কৃষ্ণা। দক্ষিণ আফ্রিকা দলে টেম্বা বাভুমা ও কেশব মহারাজ ফিরতে পারেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...