Monday, April 6, 2026

পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী: সেবাশ্রয়-২ ক্যাম্প থেকে দ্রুত চিকিৎসা

Date:

Share post:

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banarjee) স্বপ্নের প্রকল্প সেবাশ্রয়(Sebashray) আবারও প্রমাণ করল—সাধারণ মানুষের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারে সে কতটা অবিচল।

শুক্রবার দুপুরে মহেশতলার সম্প্রীতি ফ্লাইওভারের নিচে এক দুর্ঘটনায় আহত হন অভিজিৎ বর। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখেই দ্রুত তাঁকে ডাকঘরের কাছে থাকা সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যান। মুহূর্তের মধ্যেই স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বও ক্যাম্পে পৌঁছান এবং চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা শুরু করেন।

চিকিৎসক দল জানান, অভিজিৎ-এর মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। সেবাশ্রয়ের প্রস্তুতি ও তৎপরতার ফলে তিনি মুহূর্তের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা পান। তাঁর মাথায় সেলাইও করা হয়।

মহেশতলা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস দাস বলেন, “আজ অভিজিৎ নামে এক বাইক আরোহী, যিনি জোকায় থাকেন, তিনি তারাতলা থেকে বাটা দিকে যাচ্ছিলেন। পথে একটি লরির সঙ্গে ধাক্কা লাগে এবং তিনি পড়ে গিয়ে গুরুতর জখম হন। ঘটনাটি আমাদের সেবাশ্রয় ক্যাম্পের একদম কাছে হওয়ায় আমাদের স্বেচ্ছাসেবকেরা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আমাদের অ্যাম্বুলেন্সে বাটানগর মডেল ক্যাম্পে পাঠানো হয়, যেখানে এখন তাঁর সম্পূর্ণ চিকিৎসা চলছে।”

দ্বিতীয় পর্বেও সেবাশ্রয়(Sebashray) জরুরি চিকিৎসা পরিষেবায় দক্ষতা ও নিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে—মানুষের দরকারের মুহূর্তে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাদের অঙ্গীকার আরও একবার প্রমাণিত হলো।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...