Saturday, June 27, 2026

ক্যানিংয়ে স্ত্রীর হাত-পা বেঁধে গলায় বেল্ট দিয়ে ঝুলিয়ে মার! পলাতক অভিযুক্ত

Date:

Share post:

স্বামীর হাতে নৃশংস নির্যাতনের শিকার ক্যানিংয়ের (Canning) গৃহবধূ। শ্বশুরবাড়ির লোকেরা অন্তঃসত্ত্বার চুলও কেটে দেয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁকে ঘরে আটকে কাঁচি দিয়েও আঘাত করা হয়। কোনওরকমে পালিয়ে থানায় অভিযোগ স্ত্রীর। পুলিশে অভিযোগের পরেই বেপাত্তা স্বামী। নির্যাতিতা জানিয়েছেন বছর সাতেক আগে ক্যানিংয়ের যুবকের সঙ্গে বিয়ে হয় যুবতীর। বিয়ের পর থেকেই খুঁটিনাটি বিষয়ে অশান্তি লেগেই থাকত আর তার সঙ্গেই চলত অকথ্য অত্যাচার। তাঁদের ৬ বছরের এক সন্তান রয়েছে। দ্বিতীয়বার তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পরই সমস্যা বাড়ে। মহিলা বাপের বাড়ি চলে গেছিলেন। এরপর গত বুধবার তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন স্বামী,তারপরই হাত পা বেঁধে শুরু হয় নৃশংস অত্যাচার। খুনের চেষ্টাও করা হয়। তদন্তে নেমেছে ক্যানিং থানার পুলিশ (Canning Police Station)।

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...