Tuesday, April 7, 2026

ফুটবলের মধ্য দিয়েই লক্ষ্য জনসংযোগ বৃদ্ধি, হুমায়ুন উদ্যেগে ডেবরায় এমএলএ কাপ

Date:

Share post:

বাংলায় ফুটবল প্রতিভার অভাব নেই। শহর-গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতিভাবান ফুটবলাররা। স্থানীয়  ফুটবল প্রেমীদের উৎসাহ দিতে প্রতি বছরের মতো এবারও ডেবরা বিধানসভার বিধায়ক ড: হুমায়ুন কবীরের ( Humayun Kabir) উদ্যোগে শুরু হতে চলেছে এমএলএ কাপ ২০২৫ (MLA CUP-2025)।

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা হরিমতী হাইস্কুল মাঠে তিনদিন ধরে চলবে এমএলএ কাপ ২০২৫ (MLA CUP-2025)। আগামী ১১,১২ এবং ১৩ ডিসেম্বর  এই ফুটবল টুর্নামেন্ট  হবে।বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১১ ডিসেম্বর উদ্ধোধন হবে এই ফুটবল টুর্নামেন্টের। ১৩ ডিসেম্বর হবে প্রতিযোগিতার ফাইন্যাল ম্যাচ।

ডেবরা ব্লকের প্রত্যেকটি অঞ্চল ছাড়াও জেলা,রাজ্য এবং রাজ্যের বাইরের কোনও দলও অংশগ্রহণ করতে পারবে।স্থানীয় মানুষদের ফুটবল নিয়ে ব্যাপক উৎসাহ রয়েছে। থাকছে আর্কষণীয় আর্থিক পুরস্কার।  চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার এবং রানার্স আপ দল পাবে ৩৫ হাজার ও ট্রফি।

ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর ( Humayun Kabir) এই প্রসঙ্গে জানিয়েছেন, খেলার মধ্য দিয়ে আমরা জনসংযোগ আরও বৃদ্ধি করতে চাই।প্রতি বছর আমরা এই সময়ে এই টুর্নামেন্ট করে থাকি। স্থানীয় অধিবাসীরা যাতে আরও ফুটবল খেলা দেখতে পারেন তারজন্য আমরা কমিটি করে আলোচনা করছি। প্রত্যেকটি অঞ্চলের জন প্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্তারাও উপস্থিত থাকবেন। শেষ দিনে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখা হয়েছে।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...