Saturday, June 27, 2026

পশ্চিমী শীতল হাওয়ায় দক্ষিণবঙ্গে পারদ পতনের পূর্বাভাস

Date:

Share post:

ঘূর্ণাবর্তের বাধা কেটে এবার পশ্চিমী শীতল হাওয়া ঢুকবে দক্ষিণবঙ্গ (South Bengal)। ফলে তাপমাত্রার পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department)। শুক্রবার কলকাতার তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকলেও কুয়াশার (Fog) কারণে দৃশ্যমানতা অনেকটা কমতে পারে। তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রায় (Temperature) পতন ঘটতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। সকালের দিকে বেশ কুয়াশা থাকলেও বেলা বাড়তে তা পরিষ্কার হয়ে যাবে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতায় সমস্যা হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি নামবে।

উত্তরবঙ্গেও কুয়াশার (Fog) সতর্কতা রয়েছে । জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে রাজ্যের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...