Saturday, June 27, 2026

রেপো রেট কমাল RBI: স্বস্তিতে ঋণগ্রহীতারা, চিন্তিত আমানতকারীরা

Date:

Share post:

বছরের শেষে বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের (RBI)। শুক্রবার সকালে Repo rate ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। ৫.৫০ শতাংশ থেকে কমে রেপো রেট হল ৫.২৫ শতাংশ। রেপো রেট কমার ফলে কমবে হোম লোন-সহ একাধিক ঋণের মাসিক কিস্তি। মাসিক কিস্তি কমাতে না চাইলে লোনের সময়কাল কমানো যাবে। তবে এতে ব্যাঙ্কে যাঁরা টাকা জমা রেখেছেন তাঁদের চিন্তা বাড়ল।

বুধবার শুরু হয় আইবিআই-এর মানিটারি পলিসি কমিটির বৈঠক। সেই বৈঠকের পর এদিন রেপো রেট কমানোর ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। এর আগে অক্টোবর মাসেও হয়েছিল মানিটারি পলিসি কমিটির বৈঠক। সেখানে পলিসি স্টান্স ‘নিউট্রাল’ রাখার পাশাপাশি রেপো রেটে কোনও বদল আনেনি আরবিআই। অগস্ট মাসেক বৈঠকেও রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বছরের শুরুতে রেপো রেট ছিল ৬.৫০ শতাংশ। চার দফায় কমে সেটা ৫.২৫ শতাংশে দাঁড়াল।

দেশের বিভিন্ন কমার্সিয়াল ব্যাঙ্কগুলিকে রেপো রেট-এ টাকা ধার দেয় আরবিআই। এই হার কমার ফলে আরবিআই-এর থেকে কম সুদে টাকা ধার নিতে পারবে ব্যাঙ্কগুলি। ফলে গ্রাহকদেরও ঋণেও সুদের হার কমানোর সম্ভাবনা থাকে। অর্থাৎ Repo rate কমায় বিভিন্ন ধরনের ঋণে সুদের হার কমতে পারে। সুদের হার কমলে লগ্নির জন্য টাকা ধার নেওয়ার প্রবণতা বাড়ে। অর্থনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্ত বাজারকে আরও গতি আনবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...