Tuesday, March 17, 2026

ভিন রাজ্যে ট্রফি জয় অব্যাহত ডায়মন্ডহারবারের, শুভেচ্ছা অভিষেকের

Date:

Share post:

কয়েক দিনের ব্যবধানে ফের ট্রফি জিতল ডায়মন্ডহারবারএফসি( Diamond Harbour Football Club)। অসমের ডিগবয়ে বোডোউসা ট্রফি জিতেছে ডায়মন্ডহারবার ( Diamond Harbour Football Club)। চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ফাইনাল ম্যাচে স্থানীয় দল বারেকুরি এফসিকে ৫-০ গোলে হারিয়ে দেয় ডায়মন্ডহারবার। জয়ী দলের হয়ে জোড়া গোল করেন আকিব নওয়াব। বাকি গোল গুলি করেন শ্রীদার্থ, আকাশ হেমব্রম, রাজা হরিজন। ডিগবয়ের এই টুর্নামেন্টে রিজার্ভ দল পাঠিয়েছিল ডায়মন্ডহারাবার। কিন্তু তাতেও জয় আটকায়নি বাংলার দলের।

দলের জয়ের পর সমাজমাধ্যমে অভিষেক লিখেছেন, “চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফুটবলার, কোচ সহ গোটা দলকে অভিনন্দন। এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, দলগত ঐক্যের প্রতীক।”

আই লিগ কবে শুরু হবে তা এখনও অজানা।  আই লিগের অপেক্ষায় বসে না থেকে একের পর এক টুর্নামেন্ট খেলছে ডায়মন্ড হারবার এফসি( Diamond Harbour Football Club)। কয়েকদিন  আগেই সিকিম গর্ভনস গোল্ড কাপ থেকে  বিদায় নিয়েছিল ডায়মন্ড হারবার। কয়েকদিন আগে  আমন্ত্রণী মূলক ফুটবল টুর্নামেন্ট( All India Invitation Football Tournament) জিতেছিলেন জবি জাস্টিনরা।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...