Tuesday, April 7, 2026

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের (tainted) তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশ অনুযায়ী ৩,৫১২ জনের তালিকা (list) প্রকাশ করল এসএসসি (SSC) শুক্রবার।

আরও পড়ুন : সিবিআই মামলায় জামিন সুজয়কৃষ্ণর: নির্দেশ কলকাতা হাই কোর্টের

এসএসসি (SSC) গ্রুপ-সি ও গ্রুপ-ডি ‘অযোগ্য’দের (tainted) এই তালিকায় সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীর রোল নম্বর, কোন পদের জন্য তারা আবেদন করেছিলেন, তাদের অভিভাবকের নাম ও জন্মতারিখ উল্লেখ করা রয়েছে। কমিশনের ওয়েবসাইটে শুক্রবারই তা প্রকাশিত হয়। এসএসসি-র তরফে আগেই জানানো হয়েছিল গ্রুপ-সিতে ১১৬৩ জন ও গ্রুপ-ডিতে ২,৩৪৯ ‘অযোগ্য’ রয়েছেন। সেই মতো তালিকা প্রকাশিত হল এদিন।

Related articles

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...