Tuesday, April 7, 2026

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

Date:

Share post:

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে অল্প সময়ের মধ্যে দীর্ঘ কাজ তুলতে বিএলও-দের (BLO) ব্যবহার করছে নির্বাচন কমিশন (Election Commission) তাতে প্রতিদিন মৃত্যুর মুখে বিএলও-রা, দাবি আন্দোলনকারীদের। সেই আশঙ্কাকে সত্যি করে রাজ্যে শুক্রবার অসুস্থ হয়ে পড়লেন আরও এক বিএলও। পশ্চিম মেদিনীপুরে অসুস্থ বিএলও-কে ভর্তি করা হয়েছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। তাঁর অসুস্থতার খবর শুনে বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালে যান।

শুক্রবার বিকেলে কাজ করতে করতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা (Debra) ব্লকের ডেবরা ৫/১ গ্রাম পঞ্চায়েতের ৯৫ নং কুলগেড়িয়া বুথের বিএলও অরূপ কুমার মাইতি। তিনি চকশ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সারাদিন বুথেই কাজের মধ্যে ছিলেন তিনি। হঠাৎ করেই বিকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবার সূত্রে জানা যাচ্ছে এসআইআরের (SIR) কাজের চাপেই মানসিক চাপ বাড়ছিল। আর তাতেই অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন : SIR-র সময় বাড়াতে চায় কমিশন: উল্টো সুর রাজ্যের CEO-র!

পরিবারের দাবি, অরূপবাবুর রক্তে প্রোটিনের পরিমাণ বেশি ছিল। তাঁর ট্রপোনিন টেস্ট পজিটিভ ছিল। শুক্রবার তাঁকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে তাঁর হার্টের সমস্যা ধরা পড়েছে। এই খবর পেয়েই হাসপাতালে হাজির হন ডেবরা বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। অসুস্থ বিএলও-র (BLO) সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষকে জানান চিকিৎসায় যেন কোনও সমস্যা না হয়৷

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...