Saturday, April 11, 2026

বালুরঘাট আদালতে ৫ বছরে ১৫-র বেশি দোষীর যাবজ্জীবন, বিরোধীদের অভিযোগ ধোপে টিকল না

Date:

Share post:

বালুরঘাট (Balurghat)আদালতের পাঁচ বছরে ১৫-র বেশি আসামীর যাবজ্জীবন। যে সময় বিরোধীরা বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে সুর চড়াচ্ছেন ঠিক সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পরিসংখ্যান দোষীদের সাজার ছবি চোখে পড়ার মতো। শনিবার সকালে বালুরঘাট (Balurghat)আদালতে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, গত পাঁচ বছরে জেলা আদালত একের পর এক উল্লেখযোগ্য মামলায় দোষীদের শাস্তি দিয়েছে।

আইনজীবী ঋতব্রত বলেন, “বিগত পাঁচ বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় আমরা দোষীদের সাজা দিতে পেরেছি। যাবজ্জীবনের সংখ্যা ১৫ ছাড়িয়ে গিয়েছে। দশ, কুড়ি বছরের সাজাও রয়েছে একাধিক। আমাদের মতো ছোট্ট জেলায় এটি অত্যন্ত আশাব্যঞ্জক।”

সোনাতস্কর কাস্টমস অফিসার তছরুপ মামলায় দিন কয়েক আগে আজীবন কারাদণ্ড, আবার শুক্রবারই আদালতকর্মীর বিরুদ্ধে সাত বছরের সশ্রম কারাদণ্ড- সব মিলিয়ে বালুরঘাট আদালতের সিদ্ধান্তে প্রশাসনের ‘জিরো টলারেন্স’-নীতি নিয়েছেন ঋতব্রত।

পাশাপাশি ঋতব্রত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটককে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন,”আইনমন্ত্রী যে শক্তিশালী টিম তৈরি করে দিয়েছেন, তার ফল আমরা পাচ্ছি। রাজ্য সরকারের অপরাধ কমানোর উদ্যোগই এই কঠোর সাজাগুলি সম্ভব করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কারণে বিশেষ ধন্যবাদ জানাই।”

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...