Tuesday, April 7, 2026

শনির সকালে দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ, বাসের সঙ্গে ধাক্কা ‘একেন বাবু’র গাড়ির

Date:

Share post:

মহানগরীতে দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ চারু মার্কেটের কাছে তাঁর গাড়ির পিছনে ধাক্কা মারে টালিগঞ্জগামী একটি বাস। অভিঘাত এতটাই বেশি ছিল যে ‘একেন বাবু’র গাড়ির কাচ ভেঙে চুরমার হয়ে যায়। ছুটে আসন প্রত্যক্ষদর্শীরা। তাঁরাই অভিনেতা ও তাঁর চালককে উদ্ধার করেন। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশও। অনির্বাণ জানিয়েছেন তার বড় কোনও আঘাত লাগেনি। বাসটিকে আটক করেছে টালিগঞ্জ থানার পুলিশ (Tollygung Police Station)।

বাংলা বিনোদন জগতের (Bengali Entertainment Industry) জনপ্রিয় অভিনেতা জানিয়েছেন যে বাসটি তাঁর গাড়িতে ধাক্কা মারে তাঁর চালক অত্যন্ত অভব্য আচরণ করেছেন। গোটা বিষয়টার বর্ণনা দিয়ে অনির্বাণ বলেন, “আমার গাড়ি তখন টালিগঞ্জ রেল ব্রিজের নিচে। তখনই একটি বাস এসে আমার গাড়ির পিছনে ধাক্কা মারে। গাড়ির পিছন দিকটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এরপর আমি গাড়ি থেকে নেমে দাঁড়াই। ওই গাড়ির চালক তখন আমায় বলেন, এইটুকুই তো ক্ষতি হয়েছে, আরও বড় কিছু হতে পারত। পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেই আমি দৃঢ কণ্ঠে এর প্রতিবাদ করি। ঘটনাস্থল থেকেই আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। প্রথমে টালিগঞ্জ থানার পুলিশ এসে ওই গাড়িটিকে আটকায়।ঘটনাস্থল ব্রিজের ওপাশে হওয়ায় টালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা আমায় চারুমার্কেট থানায় নিয়ে যান। সেখানে এফআইআর দায়ের হল। তবে একটা কথা বলতে চাই, পুলিশের তরফে খুব সাহায্য পেয়েছি। সেখানকার স্থানীয়রাও সাহায্য করেছেন আমাকে।” অভিনেতার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। বাঙালির প্রিয় ‘একেন বাবু’ জানিয়েছেন তিনি ঠিক আছেন। তাঁর কোনও সমস্যা হয়নি।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...