Tuesday, June 9, 2026

রণবীরের কেরিয়ারের সবথেকে বড় ওপেনিং, ‘ধুরন্ধর’ সাফল্যে উচ্ছ্বসিত দীপিকা

Date:

Share post:

স্বামীর গর্বে গর্বিত বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বিগত কয়েক বছরে রণবীর সিংয়ের (Ranveer Singh) ক্যারিয়ার গ্রাফ যেভাবে নিম্নমুখী হয়ে পড়েছিল তাতে অনেকেই তাঁর অভিনয় যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সমালোচকদের ‘ধুরন্ধর’ (Dhurandhar movie) জবাব দিলেন নায়ক। পঁচিশের বক্স অফিসের সব থেকে বড় হিট ‘সাইয়ারা’কে মুক্তির পয়লা দিনেই ব্যবসা-নিরীকে ছাপিয়ে গেল রণবীরের ছবি। উচ্ছ্বসিত দীপিকা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন স্বামী ও সিনেমার পুরো টিমকে।

বেশ কয়েক বছর ধরে বড় সাফল্যের মুখ দেখেননি রণবীর (Ranveer Singh)। ভাটা শুরু হয়েছিল মূলত কোভিডের সময় থেকেই। তেইশে ‘রকি অউর রানি’ ভালো আয় করলেও শাহরুখ (একই বছর মুক্তি পায় ‘পাঠান’ও ‘জওয়ান’), রণবীর কাপুরদের (অ্যানিম্যাল) দাপটে সাফল্য সেভাবে উপভোগ করে উঠতে পারেননি অভিনেতা। চব্বিশেও বিশেষ কিছু হয়নি। তবে পঁচিশের শেষ লগ্নে খেলা ঘুরালেন তিনি। রণবীরের মন্দা ফিল্মি ক্যারিয়ারের মোড় ঘোরাতে তুরুপের তাসের মতো কাজ করল ‘ধুরন্ধর’ (Dhurandhar Box Office report ) কার্যত একক পারফরমেন্সে তাঁর অভিনয় ক্ষমতার জয়জয়কার। স্যাকনিক রিপোর্ট অনুযায়ী, আদিত্য ধর (Aditya Dhar) পরিচালিত ‘ধুরন্ধর’ প্রথম দিন ব্যবসা করেছে ২৭ কোটির। যেখানে ‘সাইয়ারা’ পয়লা দিনে ২১ কোটি তুলতে পেরেছিল। বিতর্ককে সঙ্গী করে মুক্তিপ্রাপ্ত সিনেমার হাত ধরেই অতীতের ‘পদ্মাবত’, ‘সিম্বা’র রেকর্ডও ভেঙে দিলেন রণবীর সিং। সমাজমাধ্যমে দীপিকা লেখেন, “ধুরন্ধর দেখলাম। ৩.৩৪ ঘণ্টার সিনেমার প্রতিটা মুহূর্ত মূল্যবান। রণবীর তোমার জন্য ভীষণ ভীষণ গর্বিত আমি। গোটা টিমকে শুভেচ্ছা রইল।” সিনে সাফল্য আর স্ত্রীর কাছ থেকে এমন প্রশংসা পেয়ে খুশিতে ডগমগ ধুরন্ধুর’ রণবীর।

 

Related articles

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...