Tuesday, April 7, 2026

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

Date:

Share post:

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও মৃত্যু (BLO death) এমনকি আত্মহত্যার ঘটনায় অন্তত ৩০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে বাংলার বিএলও-দের সংগঠন লাগাতার আন্দোলনের পথে নেমেছে। তাঁদের দাবি ছিল মৃত বিএলও-দের (BLO) পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ (compensation) ও পরিবারের একজনের চাকরি। আপাতত চাকরির ব্যাপারে সিদ্ধান্ত না হলেও পরিবারকে ক্ষতিপূরণে সম্মত হয়েছে নির্বাচন কমিশন (Election Commission)।

আরও পড়ুন : কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসে দিল্লির নির্বাচন কমিশন। দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিয়ে ভার্চুয়াল বৈঠক আয়োজন করা হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) উপস্থিতিতে সেই বৈঠকেই প্রাথমিক সিদ্ধান্ত হয় মৃত বিএলও-দের (BLO) পরিবারকে ক্ষতিপূরণ (compensation) দেবে কমিশন। যদিও কত ক্ষতিপূরণ দেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। মৃতদের ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করেই ক্ষতিপূরণ নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতো নির্ধারিত হবে ক্ষতিপূরণের অঙ্ক, জানা গিয়েছে কমিশন সূত্রে।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...