Tuesday, April 7, 2026

৭৫২ দিন পর ওডিআইতে টস জয় ভারতের, রাহুলের মুখে চওড়া হাসি

Date:

Share post:

৭৫২ দিন, ২০ ম্যাচ পর অবশেষে একদিনের ক্রিকেটে টস জিতল ভারত। বিশাখাপত্তনমে তৃতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের। শেষবার ২০২৩ সালে বিশ্বকাপ সেমিফাইনালে ওডিআই ম্যাচে টস জিতেছিল রোহিত শর্মা। কিন্তু তারপর থেকে কেটে গিয়েছে দুই বছর। একদিনের ক্রিকেটে অবশেষে টস জয়ের খরা কাটালেন কেএল রাহুল( KL Rahul )।

ডান হাতি হলেও সিরিজের শেষ ম্যাচে রাহুল টস করলেন বাঁ হাতে। টস জেতার পর রাহুল( KL Rahul )যেভাবে হাত মুষ্টিবদ্ধ করে উচ্ছ্বাস প্রকাশ করলেন, তাতে রাহুল আবার বুঝিয়ে দিলেন, কোন ফরমুলায় টস জিতেছেন।টস জয়ের পর মনে হল তিনি স্বস্তির নিশ্বাস ফেললেন। ঋষভ পন্থ থেকে মর্নি মর্কেল রাহুলকে শুভেচ্ছা জানালেন।

টস জয়ের পর  দর্শকদের আনন্দ থামছেই না। যেন কোনও ‘মিরাকলে’র সাক্ষী থাকলেন বিশাখাপত্তনমের দর্শকরা। তাঁদের চিৎকারে বেশ খানিকক্ষণ কথাই বলতে পারলেন না রাহুল।

ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের ফল এখন ১-১। শেষ ম্যাচে দলে একটি পরিবর্তন করল ভারত।  বাদ পড়লেন ওয়াশিংটন সুন্দর। জায়গা পেলেন বাঁহাতি ব্যাটার তিলক বর্মা। দক্ষিণ আফ্রিকাও দলে পরিবর্তন হয়।

অন্যদিকে টি২০ সিরিজর আগে সুখবর, ফিট সার্টিফিকেট পেলেন শুভমান গিল। ফলে তাঁর টি২০ সিরিজে খেলতে অসুবিধা নেই।

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...