Tuesday, April 7, 2026

ভারতীয় সংবিধানের জনক আম্বেদকরের প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

Date:

Share post:

ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, বাবাসাহেব বা ভারতীয় সংবিধানের জনক হিসাবে পরিচিত। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সমাজে ডঃ আম্বেদকরের মূল্যবান অবদানকে স্মরণ করার জন্য, এই দিনটিকে সারা ভারত জুড়ে মহাপরিনির্বাণ দিবস হিসাবে পালন করা হয়। এই দিনে ভারতজুড়ে লক্ষ লক্ষ মানুষ তাঁর শিক্ষা এবং সমাজ গঠনের প্রতিশ্রুতি স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এদিন তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।

মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee) লেখেন, ”ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি, একজন অতুলনীয় চিন্তাবিদ এবং সমাজ সংস্কারক ডঃ বাবাসাহেব আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসে তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ভারতের সংবিধান প্রণয়নে তাঁর অবদান অমর। আমাদের গণতন্ত্রের পথপ্রদর্শক, আমাদের সংবিধানে বর্ণিত তাঁর আদর্শ ও নীতিগুলিকে রক্ষা ও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের গর্ব যে ডঃ বাবাসাহেব আম্বেদকর বাংলার আইনসভা থেকে গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন। তাঁর এই অসাধারণ কর্মকাণ্ডের উন্মোচনে বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।”

প্রসঙ্গত,তিনি প্রান্তিক সম্প্রদায়ের, বিশেষত দলিত, নারী এবং শ্রমিকদের উন্নয়নের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি অত্যন্ত দূরদর্শী একজন সমাজ সংস্কারক ছিলেন। তিনি শিক্ষা, কর্মসংস্থান এবং রাজনীতিতে সংরক্ষণ সহ নিপীড়িতদের ক্ষমতায়নের জন্য বিপ্লবী পদক্ষেপের প্রস্তাব করেছিলেন।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...