Tuesday, April 7, 2026

পথশ্রী প্রকল্পে তুঙ্গে প্রস্তুতি, একদিনেই উদ্বোধন ৯ হাজার কিমি গ্রামীণ রাস্তার

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য সরকার। পথশ্রী প্রকল্পকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক উদ্যোগ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, একদিনেই রাজ্যজুড়ে ৯ হাজার কিলোমিটারেরও বেশি নতুন গ্রামীণ রাস্তার উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে নির্ধারিত এই বিশাল কর্মসূচিকে ঘিরে জেলায় জেলায় চলছে তৎপরতা।

শনিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানেই নির্দেশ দেওয়া হয়, প্রতিটি জেলায় ব্লকভিত্তিক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কোথায় নতুন রাস্তা হয়েছে, তার দৈর্ঘ্য কত, কোন প্রকল্পের অর্থে নির্মাণ—এসব তথ্য হোর্ডিং, ব্যানার ও ফ্লেক্সের মাধ্যমে স্পষ্টভাবে প্রচার করতে বলা হয়েছে।

স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি রাস্তায় শুরু ও শেষ পয়েন্টে বোর্ড স্থাপনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেখানে উল্লেখ থাকবে মোট ব্যয়, রাস্তার দৈর্ঘ্য এবং নির্মাণে লেগে থাকা সময়। খুব শিগগিরিই এ সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন পাঠাবে পঞ্চায়েত দফতর।

গত নভেম্বরেই পথশ্রী প্রকল্পের অগ্রগতি যাচাই করতে বিশেষ পরিদর্শক দল গঠন করা হয়েছে। তারা বিভিন্ন জেলায় রাস্তার মান, নির্মাণের গতি ও প্রকল্প বাস্তবায়নের অন্যান্য দিক খতিয়ে দেখছেন। একইসঙ্গে জেলাশাসকদের জানানো হয়েছে—গুণগত মান নিয়ন্ত্রণে কোনওভাবেই শিথিলতা চলবে না। প্রশাসনের দাবি, গ্রামীণ পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করা, কৃষিপণ্যের বাজারজাতকরণ সহজ করা এবং দূরবর্তী গ্রামগুলিকে দ্রুত যোগাযোগের আওতায় আনা—এই লক্ষ্যেই পথশ্রী প্রকল্পে এত বড় আকারে কাজ করা হচ্ছে। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে, একদিনে এত বিপুল সংখ্যক রাস্তার উদ্বোধন রাজ্যবাসীর কাছে বিশেষ বার্তা পৌঁছে দেবে বলেই মনে করছে প্রশাসন।

আরও পড়ুন- টেস্টের বদলা একদিনের সিরিজে, জানুন টিম ইন্ডিয়ার প্রাপ্তি তালিকা

_

 

_

 

_

 

_

 

_

 

 

Related articles

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...