Thursday, February 26, 2026

‘এসআইআর’-এর চাপে অসুস্থ আরও এক বিএলও! ভর্তি হাসপাতালে

Date:

Share post:

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও এক বিএলও। হাওড়ার জগৎবল্লভপুর এলাকার ঘটনা। পেশায় শিক্ষিকা তনুশ্রী সিনহা অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে। শনিবার ডোমজুড় বন্দর বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আচমকা মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েন তিনি। তাঁর সহকর্মীরা দ্রুত তাঁকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

জানা গিয়েছে, ডোমজুড় বন্দর বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তনুশ্রী সিনহা। তিনি বর্তমানে বিএলও হিসেবে ‘স্পেশাল এনরোলমেন্ট রিভিশন’ (এসআইআর)-এর কাজে যুক্ত ছিলেন। স্কুলের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁর সহকর্মীরা তাঁকে হাসপাতালে ভর্তি করান। তাঁর অসুস্থতার খবর পেয়েই তাঁকে দেখতে হাসপাতালে যান স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ। তিনি অসুস্থ বিএলও তনুশ্রী সিনহার সঙ্গে দেখা করে তাঁর পাশে থাকার এবং সবরকমের সাহায্যের আশ্বাস দেন। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে তিনি চিকিৎসকদের কাছে খোঁজখবর নেন এবং ডোমজুড়ের ব্লক মেডিকেল হেলথ অফিসার (বিএমওএইচ) ডা: ঋদ্ধি চক্রবর্তীর সঙ্গেও কথা বলেন। বিধায়ক সীতানাথ ঘোষ নির্বাচন কমিশনের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নির্বাচন কমিশন অপরিকল্পিতভাবে এসআইআর কার্যকর করতে যাওয়াতেই এমনটা ঘটছে। এসআইআরের কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এই ব্যাপারে নির্বাচন কমিশন কোনও ব্যবস্থাই নিচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা অসুস্থ বিএলও তনুশ্রী সিনহার পাশে সবসময় আছি।’

ডোমজুড়ের বিএমওএইচ ডাঃ ঋদ্ধি চক্রবর্তী জানিয়েছেন, ‘ওই বিএলও’কে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর ইসিজি হয়েছে এবং স্যালাইন চলছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। বেশকিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে।’ অসুস্থ বিএলও তনুশ্রী সিনহা অভিযোগ করেন, ‘নির্বাচন কমিশন নিত্যদিন নতুন নতুন নির্দেশ জারি করছেন। অল্প সময়ের মধ্যে যা কার্যকর করতে নাজেহাল হতে হচ্ছে। এই বিষয়ে আমাদের প্রশিক্ষণও ঠিকঠাক হয়নি। এর ওপর স্কুল আছে। পাশাপাশি আমার ৪ বছরের একটি সন্তান আছে। এত কিছুর মধ্যে এসআইআরের কাজ করতে গিয়ে মানসিকভাবে ভীষণই চাপে থাকতে হয়েছিল। তার ফলেই মাথা ঘুরে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ি।’ এই ঘটনায় উদ্বিগ্ন তাঁর পরিবারের লোকজন।

আরও পড়ুন- পথশ্রী প্রকল্পে তুঙ্গে প্রস্তুতি, একদিনেই উদ্বোধন ৯ হাজার কিমি গ্রামীণ রাস্তার

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...