Tuesday, April 7, 2026

কল্যাণের অপসারণে আন্দোলনের ডাক বাজাজের, ফুটবলপ্রেমীদের দিলেন বার্তা

Date:

Share post:

ভারতীয় ফুটবলের অচলাবস্তা অব্যাহত। আইএসএল থেকে আই লিগ নিয়ে ঘোর অনিশ্চয়তা। ফেডারেশন কিছুই করতে না পারায় সমস্যা সমাধানে হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকারকে। এই পরিস্থিতিতে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক দিলেন মির্নাভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ(Ranjit Bajaj)। এই আন্দোলনের মূল লক্ষ্য ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের অপসারণ।

ইনস্টাগ্রামের একটি ভিডিও ভিডিও পোস্ট করেছেন রঞ্জিত বাজাজ(Ranjit Bajaj)। আগামী ৭ ডিসেম্বর সকাল ১১টায় দেশের ফুটবলভক্তদের আন্দোলন করার ডাক দিয়েছেন। তবে আন্দোলন করার জন্য কোথাও যেতে হবে না।
কীভাবে সংগঠিত হবে আন্দোলন, এই প্রসঙ্গে বাজাজ বলেছেন, দেশের ফুটবলপ্রেমীরা যে যেখানেই থাকুন না কেন, তাঁরা যেন ১০ মিনিট বের করেন। সেই সময় তাঁদের নির্দিষ্ট ব্যানার তুলে ধরতে বলছেন বাজাজ। ব্যানারে লিখতে বলা হয়েছে, ‘সেভ ইন্ডিয়ান ফুটবল’ কিংবা ‘কল্যাণ চৌবে আউট।’

 

View this post on Instagram

 

A post shared by Ranjit Bajaj (@ranjitbajaj)

এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের অপসারণের মাধ্যমে ভারতীয় ফুটবলকে বাঁচানোর পরিকল্পনা রয়েছে। রঞ্জিত বাজাজ (Ranjit Bajaj) বলেছেন, “কল্যাণ চৌবে স্বপ্ন দেখিয়েছিলেন ২০৪৭ সালে ভারত বিশ্ব ফুটবলে শক্তিশালী হবে। কিন্ত যেভাবে ভারতীয় ফুটবল এগোচ্ছে তাতে ২০৪৭ সালে আমাদের দেশের ফিফা ক্রমতালিকা হবে ১৭০। ভারতীয় ফুটবল আজ মৃত। প্রজন্ম আমাদের প্রশ্ন তুলবে ভারতীয় ফুটবলকে বাঁচানোর জন্য আমরা কিছুই করিনি।”

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...