Tuesday, April 7, 2026

হাসপাতালের বেডে শুয়ে সন্তানের অপেক্ষায় সোনালি: প্রকাশ করলেন সুপ্ত ইচ্ছা

Date:

Share post:

শুক্রবারই ভারতে ফিয়ে নিয়ে আসা হয়েছে অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তাঁর ৮ বছর বয়সী ছেলেকে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে প্রথমে মালদহ ও পরে বীরভূমের হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছে। বর্তমানেও তিনি রামপুরহাট মেডিক্যাল কলেজের (Rampurhat Medical College) চিকিৎসকদের নজরদারিতে ভর্তি রয়েছেন। হাসপাতালের বেডে শুয়েই মুখ্যমন্ত্রীর (Chief Minister) কাছে অনুরোধ করলেন, তাঁর সন্তানের নামকরণ যেন মুখ্যমন্ত্রীই করেন।

সোনালি বলেন,”আমি অনুরোধ করছি আমার ছেলে হোক বা মেয়ে হোক তাঁদের নামকরণ করুন মুখ্যমন্ত্রী।” শনিবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ থেকে ছাড়া পান সোনালি খাতুন। শুক্রবার রাতে নাবালক ছেলেকে নিয়ে সেখানেই ছিলেন তিনি।

দিল্লি থেকে সোজা বাংলাদেশে পুশ ব্যাক (push back)। সেখানে জেলে কেটেছে অন্তঃসত্ত্বা সোনালির দীর্ঘ ছয় মাস। শরীরে এসেছে অনেক পরিবর্তন। শেষ পর্যন্ত তাঁর সন্তান তাঁর বাড়ি, বীরভূমেই জন্ম নিতে চলেছে। বর্তমানের নয়মাসের বেশি সময়ের অন্তঃসত্ত্বা (pregnant) তিনি। এই পরিস্থিতিতে প্রতি মুহূর্তে পাশে থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে সাংসদ সামিরুল ইসলাম ক্রমাগত আইনি লড়াই চালিয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত তার জন্যই দেশে ফিরতে পেরেছেন তিনি।

আরও পড়ুন : বীরভূমের বাড়িতে পৌঁছলেন সোনালি, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

এই ঘর ওয়াপসির পরে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই সোনালির। তাঁর স্বামী দানিশ শেখ যদিও এখনও বাংলাদেশে প্রত্যাবর্তনের অপেক্ষা করছেন। কিন্তু নিজে দেশে ফিরে এসে সন্তান লাভের অপেক্ষা করছেন সোনালি। সেই পরিস্থিতিতে সন্তানদের নামকরণের কথা তাঁর মাথায় আসতেই তিনি মুখ্যমন্ত্রীর (Chief Minister) কাছে নামকরণের আবেদন জানান।

Related articles

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...