Tuesday, April 7, 2026

টেস্টের বদলা একদিনের সিরিজে, জানুন টিম ইন্ডিয়ার প্রাপ্তি তালিকা

Date:

Share post:

টেস্ট সিরিজ হারের বদলা একদিনের সিরিজে। শনিবার বিশাখাপত্তনমে তৃতীয় একদিনের ম্যাচে ৬১ বল বাকি থাকতে ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে জয়, তিন ম্যাচের সিরিজ ২-১  জিতে  নিল ভারত(India)।

২০ ম্যাচ পর টসে জিতল ভারত(India)। ফলে রাহুল বোলিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম ওভারেই অর্শদীপের বলে ফেরেন ওপেনার রিকেলটন। তারপরই অবশ্য অধিনায়ক বাভুমা এবং ডি’কক ১১২ রানের জুটি বাঁধলেন। বাভুমা আউট হওয়ার পরও ব্রিৎজকের সঙ্গে জুটি বাঁধেন ডি’কক। সেই জুটিও তোলে ৬৪ রান।যদিও প্রোটিয়াদেরপ মিডল অর্ডার  এই ম্যাচে দাগ কাটতে পারল না। শেষ পর্যন্ত ডি ককের শতরানে ভর করে প্রোটিয়ারা অলআউট হয়ে যায় ২৭০ রানে। প্রসিদ্ধ এবং কুলদীপ দুজনেই চারটি করে উইকেট নেন

জবাবে ব্যাট করতে নেমে যশস্বীর শতরানে এবং রোহিত-বিরাট ব্যাটে ভর করে জয় পেতে অসুবিধা হয়নি ভারতের। মাথা ঠাণ্ডা রেখে যশস্বী সম্পূর্ণ করলেন একদিনের ক্রিকেটে তাঁর কেরিয়ারের প্রথম শতরান। ১২১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেললেন।সেই সঙ্গে ষষ্ঠ ভারতীয় হিসাবে সব ফর্ম্যাটে শতরান করবেন জয়সওয়াল।রোহিত শর্মার ৭৫ এবং বিরাটের ৬৫ রানও জয়ের পথ সুগম করল। সিরিজে ২-১ ফলে জয় পেল ভারত। ম্যাচের সেরা যশস্বী, সিরিজের সেরা বিরাট কোহলি।

সিরিজ জয়ের সঙ্গে ভারতের স্বস্তির জায়গা অবশ্যই যশস্বীর রানে ফেরা এবং প্রসিদ্ধের উইকেট পাওয়া। আর পাওনা অবশ্য বিরাট কোহলির ফর্ম এবং রোহি্তের রানের মধ্যে থাকা।

Related articles

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...