Tuesday, June 9, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেফার করা ৩ জনের চিকিৎসা অ্যাপোলোয়

Date:

Share post:

ভরসা ছিল সেবাশ্রয়–২ স্বাস্থ্য শিবিরে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banarjee) উদ্যোগে শুক্রবার সেখান থেকে রেফার করা তিন জন রোগীর চিকিৎসা হয়েছে কলকাতার অ্যাপোলো হাসপাতালে। অ্যাপোলোর প্লাস্টিক সার্জন ও জেনারেল সার্জনরা প্রিন্স দত্তর চিকিৎসা করেছেন। ওই হাসপাতালের ইএনটি এবং হেড অ্যান্ড নেক সার্জনরা ক্যান্সার–আক্রান্ত মহম্মদ সাদাবের চিকিৎসা করেছেন। অ্যাপোলোর পেডিয়াট্রিক অর্থোপেডিক বিভাগে মহেশতলার একটি মডেল ক্যাম্প থেকে রেফার করা অনুরাগ পালের চিকিৎসা হয়েছে।

চলতি মাসের শুরুতে মহেশতলা বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয়–২ স্বাস্থ্য শিবিরে ৩৭ হাজারের বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। মোট ২৭টি ক্যাম্পে শুধু শনিবার ৯ হাজারের বেশি মানুষের চিকিৎসা হয়েছে। ৫ হাজারের বেশি মানুষের বিভিন্ন রকম ডায়গনস্টিক টেস্ট হয়েছে।

এই মর্মে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক জানিয়েছিলেন সেবাশ্রয়–২ শুধু পরিধিই বাড়াচ্ছে না, চিকিৎসার মান আরও উন্নত করছে। রোগীদের চিকিৎসা ক্ষেত্রে একটি বিশ্বাস নিয়ে পথ চলা হচ্ছে যে সুস্থতা কোনও সুবিধে নয়, এটা মানুষের অধিকার। সেবাশ্রয়–২ শুরু হওয়ার পরে একাধিক রোগীকে প্রয়োজনে অন্য জায়গায় রেফার করা হয়েছে। তবে প্রিন্স দত্ত, মহম্মদ সাদাব এবং অনুরাগ পালের ক্ষেত্রে তাঁদের চিকিৎসার ব্যবস্থা হয় অ্যাপোলো হাসপাতালে। তাঁদের পরিবারের সঙ্গে সেবাশ্রয়–২ শিবিরের প্রতিনিধিরাও হাসপাতালে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রথম বারের সেবাশ্রয় শিবির থেকে যাঁদের রেফার করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee) তাঁদের মধ্যে অনেককেই উন্নত চিকিৎসার জন্য নামী সরকারি অথবা বেসরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছিলেন।-

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...