Saturday, April 11, 2026

মন্দিরেই সফরের সূচনা, মদনমোহন দর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

কোচবিহারে দু’দিনের সফরে এসে প্রথম দিনেই মদনমোহন ঠাকুরের দর্শনে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে এই মন্দিরের প্রতি তাঁর ব্যক্তিগত আবেগ রয়েছে। এদিনও পৌঁছেই সরাসরি মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। দীর্ঘক্ষণ ধরে পুজো দেওয়ার পাশাপাশি মন্দির চত্বর ঘুরে পরিকাঠামো, ভোগ ঘর এবং অন্যান্য ব্যবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, রাসউতসব চলাকালীন মুখ্যমন্ত্রী হাজির থাকতে না পারলেও তাঁর হয়ে জেলাশাসক ও পুলিশ সুপাররা পুজো দেন। আগেও কোচবিহারে এলেই মদনমোহন মন্দিরে পুজো দিতে দেখা গেছে তাঁকে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্দিরে উপস্থিত ছিলেন উদয়ন গুহ, অভিজিৎ দে ভৌমিক, রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায়। মুখ্যমন্ত্রীকে ঘিরে গোটা এলাকা ছিল উচ্ছ্বাসে ভরপুর। মন্দিরে ঢোকা ও বেরোনোর সময়ে রাস্তার দুই পাশে তৃণমূল কর্মীদের ঢল নামে। দলের জয়ধ্বনি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কোচবিহার শহরে ছিল কঠোর নিরাপত্তা। পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারিতে নির্বিঘ্নে সম্পন্ন হয় মন্দির দর্শন।

আরও পড়ুন- বিতর্ক ভুলে বাইশ গজে সাধনায় মগ্ন স্মৃতি, সতীর্থের জন্য জেমাইমার বার্তা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে...

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...

আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর মিথ্যে কারচুপি দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata...

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...