Thursday, April 9, 2026

‘জয় হিন্দ’-এ আপত্তি, ‘বন্দেমাতরম’-এ বিতর্ক! সংসদে আলোচনায় কটাক্ষ মমতার

Date:

Share post:

বিজেপির নেতারা বলছেন নেতাজি, গান্ধীজিকে পছন্দ করি না। আবার বিজেপির কেন্দ্রের সরকার সংসদে ‘বন্দেমাতরম’ (Vandemataram) ১৫০ বর্ষপূর্তিতে আলোচনার আয়োজন করছে। বাস্তবে যে বিজেপি সংসদ চত্বরে ‘বন্দেমাতরম’ স্লোগান দিয়ে প্রতিবাদের বিরোধিতায় নিষেধাজ্ঞা জারি করেছিল, তাদের এই পদক্ষেপে কটাক্ষ বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

সংসদের (Parliament) শীতকালীন অধিবেশনে ‘বন্দেমাতরম’-এর ১৫০ বর্ষপূর্তিতে দুই দিনের বিতর্ক-আলোচনার আহ্বান জানিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এটা ভালো ব্যাপার। প্রথমে তো রাজ্যসভায় বিজ্ঞপ্তি জারি করল – ‘জয় হিন্দ’ (Jai Hind) বলা যাবে না। ‘বন্দেমাতরম’ (Vandemataram) বলা যাবে না।

আরও পড়ুন : সংসদে ‘বঙ্কিমদা’! মোদির ঔদ্ধত্যের প্রতিবাদ সৌগতর, ক্ষমাও চাইলেন না প্রধানমন্ত্রী

তবে বাংলা ও বাঙালি বিরোধী বিজেপির ‘বন্দেমাতরম’ বন্দনায় বিজেপির স্বরূপ তুলে ধরতেও বাকি রাখেননি বাংলার মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, কাল বিজেপির কয়েকজনের কথাও শুনলাম – নেতাজিকে আমরা পছন্দ করি না। ওনারা নেতাজি, গান্ধীজি, রাজা রামমোহন রায় কাউকেই পছন্দ করেন না। তাহলে কাকে করেন? কিভাবে এলেন ক্ষমতায় ওরা? যারা দেশের সম্পর্কে কিছুই জানে না তারা দেশকে অপমান করে। নেতাজি, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরকে অপমান করে। এরা জানে বাংলার অবদান?

Related articles

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...