Thursday, April 9, 2026

সিটংয়ে গভীর রাতে গাড়ি দুর্ঘটনা! প্রাণ হারালেন পঞ্চায়েত সদস্যসহ তিন

Date:

Share post:

দার্জিলিংয়ের সিটংয়ে ভয়াবহ যানবাহন দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। তাঁদের মধ্যে একজন পঞ্চায়েত সদস্যও রয়েছেন। খবর মিলেছে, ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে, প্রায় ১১টার সময়। সকালে স্থানীয় বাসিন্দারা গাড়িটি নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুরো ঘটনাপ্রবাহ সামনে আসে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল কার্সিয়ং থেকে সিটংয়ের দিকে ফিরছিল একটি স্প্যাসিও গাড়ি। গাড়িটিতে চালকসহ মোট চারজন ছিলেন। মানা সিটং অঞ্চলে পৌঁছতেই গাড়িটি প্রায় ৩০০ মিটার নিচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে চালককে। মৃতদের মধ্যে রয়েছেন সিটং-১ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিগেন ভুজেল। এছাড়া সিটংয়ের বাসিন্দা রমেশ গুরুং এবং রূপেন খাওয়াসও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় রাস্তা অত্যন্ত সরু এবং অন্ধকারে পথ চলাচল বিপজ্জনক। স্ট্রিট লাইট না থাকায় দুর্ঘটনা ঘটার ঝুঁকি অনেক বেশি। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন- বিতর্ক ভুলে বাইশ গজে সাধনায় মগ্ন স্মৃতি, সতীর্থের জন্য জেমাইমার বার্তা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তৃণমূল করতে হলে সবুজ বাঁচাতে হবে: পানিহাটিতে মাঠ বাঁচানোর বার্তা দলনেত্রীর

সবুজ ধ্বংস বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...