Thursday, June 11, 2026

গোয়ায় নাইট ক্লাব বিস্ফোরণে প্রাণ গেল বাগডোগরার যুবকের! তদন্তের দাবি পরিবারের

Date:

Share post:

গোয়ায় নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এখনো শোকের ছায়া ছড়িয়ে পড়েছে বানুর ছাট এলাকায় সুভাষের বাড়িতে। মৃতের পরিবারের অভিযোগ, নাইট ক্লাব কর্তৃপক্ষের অবহেলাই এই ট্র্যাজেডির কারণ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে সেফের কাজে যোগ দিতে গোয়ায় গিয়েছিলেন সুভাষ। বিস্ফোরণের সময় তিনি কাজেই ছিলেন। প্রথমে খবরের মাধ্যমে জানা যায়, সুভাষ গুরুতর আহত। পরে নিশ্চিত হয়, বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তিনি। নিহত ২৫ জনের তালিকায় রয়েছে বাগডোগরার এই যুবকের নামও। মৃতের দিদি ঊর্মিলা ছেত্রী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “কীভাবে আমার ভাইয়ের মৃত্যু হলো, তার পূর্ণাঙ্গ তদন্ত চাই। আমরা ন্যায়বিচার চাই। এই ঘটনার জন্য দায়ীদের শাস্তি হোক।” তিনি জানান, তাঁরা খুব শিগগিরই গোয়ার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন।

অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সব রকম সাহায্য এবং দিকনির্দেশনার কথাও জানানো হয়েছে। হঠাৎ অকালপ্রয়াণে পরিবার ভেঙে পড়েছে। পরিবারের একমাত্র ভরসা ছিলেন সুভাষ। তাঁর মৃত্যুতে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন গুণছেন পরিবারের সদস্যরা। গোয়া প্রশাসন বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- ঘাড় ধাক্কা দিয়ে রাজন্যা-প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি

_

 

_

 

_

 

_

 

_

 

 

_

 

_

 

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...