Thursday, June 11, 2026

আইপিএল মিনি নিলামে ২ কোটির তালিকায় ৪০ ক্রিকেটার, বাংলা থেকে থাকছেন ৮

Date:

Share post:

আগামী সপ্তাহে আইপিএলের মিনি নিলাম(IPL 2026 auction)। তার আগে চূডান্ত হয়ে গেল কারা উঠবেন নিলামে, মোট ৩৫০ নিলামে ভাগ্য পরীক্ষা করাবেন। এরমধ্যে আছেন বাংলার আট ক্রিকেটার।

এই ৩৫০ ক্রিকেটারের মধ্যে ভারতীয় দলে খেলা ১৬ জন রয়েছেন। বিদেশের বিভিন্ন জাতীয় দলে খেলা ৯৬ জন ক্রিকেটার নামছেন নিলামে। এ ছাড়া ২২৪ জন ঘরোয়া ভারতীয় ক্রিকেটার ও ১৪ জন ঘরোয়া বিদেশি ক্রিকেটারদেরও রাখা হয়েছে নিলামের তালিকায়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর ভারতীয় সময় ২.৩০ মিনিট থেকে শুরু হবে নিলাম। ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার, ফাস্ট বোলার, স্পিন বোলার- এই ক্যাটিগরিতে ভাগ করা হবে ক্রিকেটারদের। প্রথমে ক্যাপড প্লেয়ারদের নিলামের পরে এই ক্যাটিগরি অনুযায়ীই ডাকা হবে আনক্যাপডদের, । সেখানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। তাঁর ন্যূনতম মূল্য রাখা হয়েছে ২ কোটি টাকা।

এ বারের নিলামে (IPL 2026 auction) মোট আটটি ক্যাটেগরিতে ক্রিকেটারদের ন্যূনতম মূল্য ভাগ করা হয়েছে। সবচেয়ে উপরের ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের ন্যূনতম মূল্য ২ কোটি টাকা। এই ক্যাটেগরিতে ৪০ জন ক্রিকেটার রয়েছেন। দ্বিতীয় ক্যাটেগরিতে রয়েছেন ৯ জন ক্রিকেটার। এই ক্যাটেগরির ন্যূনতম মূল্য ১ কোটি ৫০ লক্ষ।

নিলামে বাংলা থেকে আছেন আট জন ক্রিকেটার। নিলামে সুযোগ পেয়েছেন আকাশদীপ, করণ লাল, সায়ন ঘোষ, সৈয়দ ইরফান আফতাব, রবি কুমার, ঈশান পোড়েল, ব্রিজেশ শর্মা, শ্রেয়াণ চক্রবর্তী।

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...