Thursday, June 11, 2026

পরপর হাতির হামলা! দুই জেলায় মৃত্যু ২ জনের

Date:

Share post:

হাতির হামলায়(Elephant Attack) মৃত্যু হল দু’জনের। দুই জেলায় প্রাণ হারালেন দুজন। প্রথম ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকে। মঙ্গলবার সকালে কলাইকুন্ডা রেঞ্জের কুলটিকরি এলাকার লোধা পাড়ায় হাতির হানায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম জয়া আড়ি (৭৫)। স্থানীয় বাসিন্দারা জানান, হাতি শাবককে নিয়ে গ্ৰামে ঢুকেছিল। গ্রাম ছেড়ে যাওয়ার পথে বাড়ির সামনে ওই বৃদ্ধাকে শুঁড়ে তুলে আছড়ায় ও পা দিয়ে পিষে মারে। ঘটনাস্থলে পৌঁছন বন বিভাগের কর্মীরা। মৃতদেহ উদ্ধার করে সাঁকরাইল থানার পুলিশ।

এদিকে মেদিনীপুর বনবিভাগের অধীন গোয়ালতোড় থানার বাগাখুলিয়ায় হাতির হানায়((Elephant Attack) মৃত্যু হয়েছে আরও এক ব্যক্তির। মৃতের নাম মোহন সোরেন (৫৫)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার ভাতুড়বান্দি এলাকায়। সোমবার গভীর রাতে জঙ্গলে গিয়েছিলেন মোহন। সেই সময় হাতি আক্রমণ করে তাঁকে। মৃত্যু হয় মোহনের। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছড়িয়েছে চাঞ্চল্যও।

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...