Saturday, March 21, 2026

হাতে গুরুতর চোট! হাসপাতালে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়

Date:

Share post:

নিয়োগ মামলায় জামিন পাওয়ার পর থেকেই বেহালার বাড়িতেই  ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে আচমকাই বাড়ির বাথরুমে পড়ে গুরুতর আহত হন তিনি। বাঁ হাতে মারাত্মক চোট লাগায় শুক্রবার তড়িঘড়ি করে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল থাকলেও কড়া নজরদারিতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী।

হাসপাতাল সূত্রে খবর, ভর্তি হওয়ার পরই হাতের এক্স-রে করা হয়েছে। চিকিৎসকেরা নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন তাঁকে। পরিবারের তরফে জানানো হয়েছে, ব্যথা বেড়ে যাওয়াতেই হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না।

গত ১১ নভেম্বর নিয়োগ মামলায় জামিন পেয়ে বাড়ি ফেরেন পার্থ চট্টোপাধ্যায়। প্রথম দু’দিন অনুগামী ও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেও পরে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেন। হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আদালতে হাজিরা না দেওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে। এমন অবস্থায় হঠাৎ বাথরুমে পড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে তাঁর ঘনিষ্ঠ মহলে। চিকিৎসকদের অনুমান, হাতে চোটের জন্য কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হতে পারে তাঁকে। চিকিৎসার অগ্রগতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন – গোয়ায় নাইট ক্লাব বিস্ফোরণে প্রাণ গেল বাগডোগরার যুবকের! তদন্তের দাবি পরিবারের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...