Wednesday, June 10, 2026

গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিক! 

Date:

Share post:

গোয়ার আরপোরায় ‘বার্চ বাই রোমিও লেন’ (Birch by Romeo Lane) নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিক অজয় গুপ্তা। এর আগে পাঁচজন ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছিল। গোয়া পুলিশ (Goa police) আগেই অজয় গুপ্ত ও সুরিন্দর কুমার খোসলার (Surinder Kumar Khosla) বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছিল। এবার দিল্লি থেকে গ্রেফতার করা হল অজয়কে। অপর দুই মালিক সৌরভ লুথরা ও গৌরব লুথরা (Saurabh Luthra, Gaurav Luthra) থাইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর। তাঁদের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিশ জারি করার জন্য ইন্টারপোলকে অনুরোধ করেছে সিবিআই।

‘বার্চ বাই রোমিও লেন’ নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে।নাইটক্লাবের চিফ জেনারেল ম্যানেজার রাজীব মোদক, জেনারেল ম্যানেজার বিবেক সিংহ, বার ম্যানেজার রাজীব সিংহানিয়া, গেট ম্যানেজার রিয়াংশু ঠাকুর এবং কর্মী ভারত কোহলিকে গ্রেফতার করা হয়েছে। লুথরাদের ‘রোমিও লেন’ নামে অপর একটি ক্লাবও ভেঙে দেওয়া হয়েছে। সূত্রের খবর সেটিও বেআইনি নির্মাণ ছিল।

 

 

Related articles

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...