Saturday, June 13, 2026

প্রতারণার অভিযোগ উঠতেই রাগবি ইন্ডিয়া প্রেসিডেন্সির সভাপতিত্বে না অভিনেতা রাহুলের!

Date:

Share post:

প্রাক্তন রাগবি খেলোয়াড় রাহুল বোসের (Rahul Bose) বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠতেই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা। দায়িত্ব নিয়েও হিমাচল প্রদেশের রাগবি অ্যাসোসিয়েশনকে (Rugby Association) সরকারি স্বীকৃতি দানের প্রতিশ্রুতি পূরণ করেননি বলে ‘অন্তহীন’ অভিনেতার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে হিমাচলের রাজ পরিবারের সদস্য এবার তা নিয়ে মুখ খুললেন রাহুল। স্পষ্ট জানালেন, তিনি সর্বদা সঠিক নিয়ম-নীতি মেনে জীবন কাটিয়েছেন।তাই সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যে রটনা ছড়াচ্ছে সেই কথা মাথায় রেখে তিনি এখন এবং আগামীতেও রাগবি ইন্ডিয়া প্রেসিডেন্সির সভাপতিত্ব (Rugby India Presidency bid) কোনওভাবেই চাইছেন না।

মঙ্গলবার রাহুল বলেন, “আমার বন্ধু, সহকর্মী ও আমার সকল শুভানুধ্যায়ী যারা আছেন তাঁরা সকলেই আমাকে জানেন একজন সঠিক নিয়ম নীতি মেনে চলা একজন মানুষ। আমি কোনও কিছুর বিনিময়ে কিছুতে আপোস করি না। হিমাচল প্রদেশ রাগবি অ্যাসোসিয়েশনে আমার ভূমিকা নিয়ে যে নিন্দার ঝড় বইছে তা নিয়ে আমি বলব সবটাই আদালতের মাধ্যমে বিবেচনা করা হোক।” আজ থেকে বছর দুয়েক আগে রাগবি ফেডারেশন অফ ইন্ডিয়ার জাতীয় সভাপতি হন রাহুল। সেই সময় তিনি রাগবি অ্যাসোসিয়েশনকে সরকারি স্বীকৃতি দানের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ২০২৫ শেষ হতে চলল অথচ এই নিয়ে রাহুল কোন পদক্ষেপ করেননি বলে অভিযোগ হিমাচল প্রদেশের রাজ পরিবারের সদস্যা দিব্যা কুমারীর (Divya Kumari)। একইসঙ্গে বিভিন্ন রাজ্যের বাসিন্দা হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য একাধিক ডোমিসাইল সার্টিফিকেট (Domicile Certificate) বানানোর অভিযোগও উঠেছে অভিনেতার বিরুদ্ধে। মামলা উঠেছে আদালতে। ডিসেম্বরের ১৮ তারিখ শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...