Monday, April 13, 2026

সাফ কাপে সহজ জয়, পাকিস্তানের ক্লাবের সঙ্গে সৌজন্য দেখাল ইস্টবেঙ্গল

Date:

Share post:

সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল ইস্টবেঙ্গল(East Bengal )। পাকিস্তানের করাচি সিটি এফসিকে ২-০ গোলে হারাল লাল হলুদ।ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। ৫ মিনিটে বক্সের মাথা থেকে ডান পায়ের অসাধারণ শটে প্রথম গোল করেন সুলঞ্জনা রাউল । প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল ইস্টবেঙ্গল(East Bengal)। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেয় লাল হলুদের মহিলা ব্রিগেড। ৪৯ মিনিটে হেডে দ্বিতীয় গোল করেন রেস্টি নানজিরি।

এর আগে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছিল লাল হলুদ ব্রিগেড। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আপাতত লিগ শীর্ষে রয়েছে লাল হলুদ।  এই ম্যাচ জিতে ফাইনালের পথে আরও একধাপ এগোলো ইস্টবেঙ্গল। এএফসি প্রতিযোগিতায় ভালো ফল না হলেও, সাফ চ্যাম্পিয়নশিপে তাঁরা দাপট দেখাচ্ছেন। এই টুর্নামেন্ট জেতাই ইস্টবেঙ্গলের লক্ষ্য।

সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের ম্যাচ শেষে পাকিস্তানের করাচি সিটি এফসি দলের ফুটবলারদের সঙ্গে হাত মেলালেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। যা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। কিন্তু ইস্টবেঙ্গল সেই পথে হাঁটল না। ম্যাচ শেষে সৌজন্য দেখালেন লাল হলুদ ফুটবলাররা।

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...