Saturday, June 13, 2026

২৯ পর্যন্ত বিজেপি টিকবে না: দেশের ভেঙে পড়া কাঠামো তুলে ধরে চ্যালেঞ্জ মমতার

Date:

Share post:

তৃতীয় নরেন্দ্র মোদি সরকার টিকবে না। লোকসভা নির্বাচনের পর থেকেই এই বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে যেভাবে বাংলার মানুষের ভোটাধিকার এসআইআর (SIR) করে কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি, সেই পরিকল্পনা যে সফল হবে না, কৃষ্ণনগরের (Krishnanagar) জনসভা থেকে স্পষ্ট করে দিলেন মমতা। সেই সঙ্গে তুলে ধরলেন কেন্দ্রের সরকারের (central government) ষড়যন্ত্র ও অপশাসন, যার জেরে দেশের মানুষের নাভিশ্বাস।

এসআইআর চালু করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যেভাবে বিজেপি একের পর এক রাজ্যে নিজেদের প্রভাব বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে, তাঁদের সেই পরিকল্পনা ব্যর্থ হবে বলেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০২৯ সাল নিয়ে ভবিষ্যদ্বাণী করে তিনি দাবি করেন, এরা জানে না বিজেপির (BJP) সরকার (central government) চিরকাল থাকবে না। ২৯ কেন, ২৯-এর আগেই উল্টোবে। ২৯ পর্যন্ত ওদের যেতে হবে না। ঈশ্বর আল্লা যদি থাকে, আমি বিশ্বাস করি ওদের ২৯ পর্যন্ত চালাতে হবে না। তার আগেই গোল্লায় যাবে।

বিজেপির অপশাসন তুলে ধরতেই তিনি বর্তমান ইন্ডিগো সমস্যায় (Indigo crisis) সাধারণ মানুষের দুরবস্থা তুলে ধরেন। কেন্দ্রের বিজেপি সরকারের আমলে দেশের মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, দেশটা তো বিক্রি করে দিয়েছে। কই প্লেন চলছে? ট্রেন কঘণ্টা লেট? চারঘণ্টা থেকে পাঁচ ঘণ্টা ট্রেন লেট (late)। ভাড়ার পর ভাড়া বাড়ানো। কোনও সুবিধা নেই। প্লেনে হঠাৎ করে সব বন্ধ। টাকা দিয়ে টিকিট কেটে বর-বউ বেচারা আটকে গেছে। ভিডিওতে তারা রিসেপশন করছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? কী দুর্যোধন, দুঃশাসনরা একবারও তাকিয়ে দেখেন না? দেশের মানুষ সাফার করছে।

আরও পড়ুন : যারা গায়ে হাত দিয়েছে সবাই গ্রেফতার: গীতাপাঠের মাঠে হকার মারধরে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...