Friday, June 19, 2026

হাইকোর্টে স্বীকৃতি এসএসসির যুক্তি! চাকরিতে বহালদের ‘যোগ্য’ স্বীকৃতি 

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্ট মঙ্গলবার সরকারি পক্ষের যুক্তি মানল। আদালতে সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, যারা এখনও স্কুলে কর্মরত এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রয়েছেন, তাঁরা সকলেই যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

মামলাকারীরা দাবি করেছিলেন, যোগ্য হলেও চাকরি হারানো প্রার্থীদের তালিকা প্রকাশ করা হোক। কিন্তু বিচারপতি অমৃত সিনহার এজলাসে কোনও নির্দেশ দেননি। এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, টেন্টেড লিস্ট অর্থাৎ অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, আর যারা যোগ্য, তাঁরা এখনও চাকরিতে রয়েছেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “প্রতিদিন একেকজন একেকটি দাবি নিয়ে হাইকোর্টে আসবে, কিন্তু সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আমাদের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ সম্পন্ন করতে হবে। অত্যন্ত চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে দয়া করে আর কোনও নির্দেশ দেবেন না। নতুন নিয়োগে যদি কোনও টেন্টেড প্রার্থী ঢুকে পড়ে, তা প্রমাণ করতে পারলে, তাঁর নাম নিয়োগ তালিকা থেকে বাদ পড়বে।”

তিনি আরও উল্লেখ করেছেন, যারা এখনও চাকরিতে রয়েছেন, তাঁরা আনটেন্টেড হিসেবে বিবেচিত হবেন। স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই আদালতের নির্দেশ অনুযায়ী যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। যদিও মামলাকারীদের দাবি, এসএসসি’র নবম-দশম শ্রেণির পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের জন্য আলাদা আলাদা ক্যাটেগরি ভিত্তিক তালিকা প্রকাশ করা হোক। তবে, কমিশন সেই তালিকা আলাদা করে প্রকাশ করছে না।

আরও পড়ুন – দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে দেশে ফিরলেন কাকদ্বীপের ৪৭ মৎস্যজীবী 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...