Thursday, March 26, 2026

গভীর রাতে রাজপুত্রের আগমন, আবেগে-স্লোগানে তিলোত্তমার মেসি বরণ

Date:

Share post:

অপেক্ষার অবসান, কলকাতায় পা দিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি(Leo Messi)। ২০১১ সালের পর দ্বিতীয়বার কলকাতায় এলেন আর্জেন্টিনার মহাতারকা।

ঘড়ির কাঁটার ২.১৬ মিনিট, কলকাতায় মেসির(Leo Messi) বিমান অবতরণ করে। নিজের ব্যাক্তিগত গালফস্ট্রিম ভি বিমানে চেপে বার্সেলোনা থেকে কলকাতায় এসে পৌঁছালেন লিও মেসি,তবে বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে না বেরিয়ে সোজা টারম্যাক থেকে গাড়ি করে ভিআইপি কারওয়ে দিয়ে বেরিয়ে গেল মেসির কনভয়।ঘড়ির কাঁটা তখন ৩.১৯ মিনিট।

প্রবল শীতের রাতেও ভগবানকে দেখতে হাজির তার ভক্তরা। বিমানবন্দর লাগোয়া ভিআইপি রোডে অগণিত মেসি ভক্ত হাজির শুধুমাত্র তাদের স্বপ্নের নায়ককে এক ঝলক দেখার জন্য। গাড়ির ভিতর থেকেই তার ভক্তদের দেখলেন মেসি।

মেসি আসার কয়েক ঘন্টা আগে থেকেই ভক্তদের ঢল নেমেছিল বিমানবন্দরে। মেসির ভক্ত সমাগমে পরিপূর্ণ। মেসি যখন বেরোলেন তাঁর পরনে ছিল ব্লেজার গাড়ির পিছনের আসনে বসেছিলেন মেসি । তিনিও যেন মুগ্ধ হয়ে দেখলেন তৃতীয় বিশ্বের একটা দেশে তাকে ঘিরে কতটা উন্মাদনা।

বিমানবন্দর থেকে বাইপাসের ধারে হোটেল, কড়া নিরাপত্তা গোটা রাস্তাতে মেসিকে জেট প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। ২০১১ সালে শেষবার যখন কলকাতা এসেছিলেন তখন মহাতারকা হয়ে ওঠেননি ।গত ১৪ বছরে খেলেছেন চারটি বিশ্বকাপ এর মধ্যে একবার এর মধ্যে শেষবার তিনি বিশ্বকাপজয়ী অধিনায়ক । পাশাপাশি তার ক্যাবিনেটে রয়েছে দুটি কোপা আমেরিকা একটি ফাইনালিসিমা। এর পাশাপাশি ক্লাব ফুটবলে অপরিসীম সাফল্য যুক্ত হয়েছে তাঁর নামের সঙ্গে ।

ফলে সেদিনের মেসির সঙ্গে আজকের কেরিয়ারের বিদায় লগ্নে থাকা মেসির অনেক পার্থক্য । তিনি যে মারাদোনা র সফল উত্তরসূরী সেটা প্রমাণ করে দিয়েছেন। মাত্র সাড়ে ১২ ঘণ্টা কলকাতায় থাকবেন এর মধ্যেই রয়েছে তার কর্মসূচি ।

সকালে হোটেলে রয়েছে স্পন্সরদের অনুষ্ঠান এরপর যুবভারতীতে গোট কনসার্ট। যুবভারতীতে সাড়ে এগারোটা নাগাদ প্রবেশ করতে পারেন। বন্দেমাতরম গানের মাধ্যমে মেসিকে স্বাগত জানানো হবে যে গানটি গাইবেন অনীক ধর।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...