Tuesday, June 16, 2026

চাপের মধ্যে BLO-র দায়িত্ব: এবার শিক্ষকদের শিক্ষকতায় ফেরার বার্তা ব্রাত্যর

Date:

Share post:

শুক্রবারও রাজ্যের শিক্ষকদের একটি শ্রেণি যাঁরা বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা প্রতিবাদ করেন নির্বাচনে কমিশনের (Election Commission) চাপানো কাজের বিরুদ্ধে। অভিযোগ করেন, একের পর এক চাপ তাঁদের উপর দিয়েই চলেছে কমিশন। ইনিউমারেশন ডিজিটাইজেশনের (digitisation) কাজ প্রায় শেষ রাজ্যে। তবু মুক্তি নেই শিক্ষকদের (school teachers)। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষকরা স্কুলে ফিরুন, এমনই ইচ্ছা প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

শুক্রবার নিউ টাউনে ‘ক্যাফে টেলস’ বলে একটি বুক ক্যাফের (book cafe) উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে তার নিজের লেখা ‘নির্বাচিত প্রবন্ধ’ শীর্ষক বইটিও প্রকাশ পায়। এছাড়াও শঙ্করলাল ভট্টাচার্যের লেখা ‘সিনেমার স্বাদ’ বইটি প্রকাশ করা হয়।

আরও পড়ুন : ‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

সেখানেই ব্রাত্য বসু (Bratya Basu) বিএলও-দের (BLO) কাজের চাপ সম্পর্কে অভিযোগ করেন, ওঁদের প্রচুর পরিশ্রম করিয়েছে। সেই তুলনায় তাঁদের যথাযথ সম্মান দেওয়া হয়নি। এই মুহূর্তে এত খাটনির মধ্যে দিয়ে কতজন শিক্ষকের স্কুলে ফেরার শারীরিক সক্ষমতা থাকবে সেটা দেখার বিষয়। তবে আমি চাই শিক্ষকরা স্কুলে ফিরে যাক। এতদিন ধরে শিক্ষকরা বিএলও হিসাবে যে কাজ করেছেন তার জন্য ধন্যবাদ শিক্ষকদের।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...