Thursday, March 5, 2026

মেসি জ্বরে কাঁপছে মহানগর: যুবভারতীতে এক জার্সিতে আর্জেন্টিনার সঙ্গে ইস্ট-মোহন

Date:

Share post:

জয়িতা মৌলিক

ফুটবলের রাজপুত্র এসেছেন ভারতের ফুটবল মক্কায়। মেসি জ্বরে কাঁপছে কলকাতা। শুক্রবার, এখানেই বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবেন লিওনেল মেসি। আর সেটা দেখতে ভোর তিনটে থেকে ভিড় জমিয়েছেন ভক্তরা। যুবভারতীর বাইরে দেদার বিকোচ্ছে জার্সি আর রিস্ট ব্যান্ড। এখানে একই জার্সিতে এক দিকে মোহনবাগান বা ইস্টবেঙ্গল আর একদিকে আর্জেন্টিনা।

১৪ বছর পরে আবার কলকাতায় পা রাখলেন বিশ্বকাপ ফুটবল তারকা। এর আগে এসেছিলেন ২০১১-র সেপ্টেম্বরে। সেবার অবশ্য তিনি বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন না। এবার তাই উন্মাদনা তুঙ্গে।

যুবভারতীর বাইরে কাতারে কাতারে মেসি-ভক্তরা। বেশিরভাগের গায়েই আর্জেন্টিনার জার্সি। কারও কারও মুখে নীল-সাদা ফেস পেন্ট। আর সবার গলায় শুধু G.O.A.T-এর নাম।

আরও পড়ুন : গভীর রাতে রাজপুত্রের আগমন, আবেগে-স্লোগানে তিলোত্তমার মেসি বরণ

তবে অবাক করে বিকোচ্ছে একই জার্সিতে এক দিকে মোহনবাগান বা ইস্টবেঙ্গল আর একদিকে আর্জেন্টিনা। বাংলার ফুটবল ক্লাবের ভক্তরা পছন্দ মতো জার্সি গায়ে চাপিয়েছেন। বাংলায় সবুজ-মেরুন বা লাল-হলুদ আর বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা আর মেসি। তবে মাঝে মাঝে শোনা যাচ্ছে রোনাল্ডোর নামও।

কলকাতায় দিনভর মেসি কী কী করবেন
* সকাল ৯.৩০ – হোটেলে স্পনসরদের সঙ্গে বৈঠক
* সকাল ১০.০০ – হোটেল থেকে মূর্তি উন্মোচন
* সকাল ১১.০০ – যুবভারতীতে মেসি। মেসি অলস্টার বনাম ডায়মন্ড হারবার অলস্টার ম্যাচ
* সকাল ১১.৩০ – যুবভারতীতে ‘গোট কনসার্ট’। উপস্থিত থাকবেন শাহরুখ খান
* বেলা ১২.০০ – যুবভারতীতে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়

spot_img

Related articles

শচীন-পুত্রের বিয়ের অনুষ্ঠান থেকে মাঠে হাজির রোহিত-ধোনি, তারকা সমাবেশ রাতেও

নক্ষত্র সমাবেশে উজ্জ্বল শচীন তেন্ডুলকরের পু্ত্র অর্জুনের ( Arjun Tendulkar )বিবাহ অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার...

পাহাড়ে বিজেপি সাংসদ রাজু বিস্তার নামে ‘মুর্দাবাদ’ পোস্টার! তুঙ্গে বিক্ষোভ

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তপ্ত পাহাড়। ভোটার তালিকা থেকে বহু গোর্খা বাসিন্দার নাম বাদ পড়া এবং হাজার হাজার...

খামেনেই-র মৃত্যুতে অবশেষে নীরবতা ভাঙল ভারত! ইরানি দূতাবাসে শোকবার্তা বিদেশ সচিবের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর ছয় দিন পর আনুষ্ঠানিক শোকপ্রকাশ করল ভারত। বৃহস্পতিবার দিল্লিতে অবস্থিত ইরানি...

আনন্দ বোসের হঠাৎ ইস্তফায় স্তম্ভিত! কেন্দ্রের একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস...