আনন্দ বোসের হঠাৎ ইস্তফায় স্তম্ভিত! কেন্দ্রের একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী আরও লেখেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্র আমাকে জানালেন যে, শ্রী আর. এন. রবি-কে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি বা প্রথা অনুযায়ী তিনি আমার সাথে কোনো আলোচনা করেননি। এই ধরনের পদক্ষেপ ভারতীয় সংবিধানের আদর্শকে ক্ষুণ্ণ করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূলে আঘাত হানে। কেন্দ্রের উচিত সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার (Cooperative Federalism) নীতিগুলোকে শ্রদ্ধা করা এবং এমন কোনো একতরফা সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা যা গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যের মর্যাদাকে খর্ব করে'।
Sponsored

বছর তিনেক আগে জগদীপ ধনকড়ের পদত্যাগের পরে বাংলার রাজ্যপাল হয়ে আসেন সি ভি আনন্দ বোস। আসার পরে রাজ্য সরকারের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক ছিল তাঁর। সরস্বতীপুজোয় বাংলায় হাতেখড়িও দেন তিনি। কিন্তু ক্রমে রাজভবনের সঙ্গে নবান্নের দূরত্ব বাড়তে থাকে। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তোলে রাজ্যের শাসকদল। শুধু তাই নয়, রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীকে যৌন হেনস্থা মারাত্মক অভিযোগ ওঠে। সূত্রের খবর, হঠাৎ করেই দিল্লি গিয়ে শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে আনন্দ বোস পদত্যাগ করেছেন বলে বিজেপি সূত্রে খবর। তবে, ইতিমধ্যেই সূত্রের খবর, বাংলার অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব পাচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। প্রাক্তন এই আইপিএস অফিসার এর আগে মেঘালয়, নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন। আরও পড়ুন - ভোটের আগে হঠাৎ পদত্যাগ সি ভি আনন্দ বোসের! অস্থায়ী রাজ্যপাল আর এন রবি _ _ _ _ _ _ _I am shocked and deeply concerned by the sudden news of the resignation of Shri C. V. Ananda Bose, the Governor of West Bengal.
The reasons behind his resignation are not known to me at this moment. However, given the prevailing circumstances, I would not be surprised if the… — Mamata Banerjee (@MamataOfficial) March 5, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
4h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
5h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
6h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago





