Thursday, March 26, 2026

উত্তাল সল্টলেক, শ্রীভূমিতে মেসি-মূর্তি উন্মোচনের সুষ্ঠু আয়োজন সুজিতের

Date:

Share post:

শনির কলকাতায় দুই বিপরীত দৃশ্যের সাক্ষী থাকলেন মেসি অনুরাগীরা। একদিকে যখন বিশ্বকাপজয়ী তারকার উপস্থিতিতে বেসরকারী আয়োজক সংস্থার অপদার্থতায় যুবভারতী জুড়ে চরম বিশৃঙ্খলার ছবি দেখা গেল, তখন ঠিক তার কয়েক কিলোমিটার দূরে শ্রীভূমিতে ধরা পড়ল ৭০ ফুট উঁচু মেসির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে সুশৃঙ্খল ছবি। ‘ফুটবলের রাজপুত্র’কে এনেও শুধুমাত্র সঠিক ম্যানেজমেন্টের অভাবে মেসি ম্যাজিক দুঃস্বপ্নে পরিণত করলেন শতদ্রু দত্তরা (Shatadru Dutta)। অথচ রাজ্যের দমকলমন্ত্রীর অভিজ্ঞতা আর সঠিক পরিকল্পনার দক্ষতায় সপুত্র শাহরুখ খানের (Shahrukh Khan) উপস্থিতিতে লেক টাউনের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হল। যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে যে চূড়ান্ত অব্যবস্থা ও দর্শক-বিক্ষোভের সাক্ষী থাকল শহর, তার ঠিক উল্টো নজির পেশ করলেন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

মূর্তি উন্মোচনে সশরীরে এলএম টেনকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু বাকি তারকাদের উপস্থিতি ছিল ঝলমলে। যুবভারতীতে গোট ট্যুর ইন্ডিয়া-র (GOAT Tour India) মূল অনুষ্ঠান ভেস্তে যাওয়া, দর্শকদের ক্ষোভ, চেয়ার–বোতল ছোড়া, পুলিশি হস্তক্ষেপ সারাদিন ধরে খবরের শিরোনামে থাকলেও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যে সময়ানুবর্তিতা আর ভিড় নিয়ন্ত্রণের ছবি ধরা পড়ল তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সুজিত বসু বারবার বলেছেন উৎসাহ থাকলেও কোনওরকমের ঝুঁকি নেওয়া যাবে না। এদিন সকালে সে কথার শ্রেষ্ঠ প্রতিফলন দেখা গেল। ভার্চুয়াল ভাবেই মূর্তির উন্মোচন করলেন মেসি। ছেলেকে নিয়ে হাজির বলিউড বাদশা। টলি তারকাদের উপস্থিতিও চোখে পড়ল। তবে সব অনুষ্ঠান ছিল একেবারে নির্ঝঞ্ঝাট। শাহরুখ খান এলেন, ছবি তুললেন, মেসির সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হলেন। কিন্তু কোথাও কোনও বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল না।

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...