Tuesday, March 31, 2026

মহিলা সাংসদদের মধ্যে মন কষাকষি! মেটাতে দিল্লিতে বৈঠক ডাকলেন অভিষেক

Date:

Share post:

সংসদে চলছে শীতকালীন অধিবেশন। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা এবং বকেয়ার দাবিতে প্রায় প্রতিদিনই সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করছেন তৃণমূল (TMC) সাংসদরা। কিন্তু এর মধ্যেই দলের মহিলা সাংসদদের মধ্যে মন কষাকষি শুরু হয়েছে। তৃণমূল সূত্রে খবর, অশান্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে শেষ পর্যন্ত তা মেটাতে আসরে নামতে হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। সূত্রের খবর, সোমবারই দিল্লি (Delhi) উড়ে যাচ্ছেন অভিষেক। বুধবার দলীয় সংসদের নিয়ে বৈঠকে বসবেন তিনি।

ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন (Assembly Election)। দলের রণকৌশল ঠিক করতে ঘরোয়া বৈঠকে বারবার মতবিরোধ মিটিয়ে আরও জোটবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। আর তার মধ্যেই খোদ রাজধানীতে দলের অন্দরে অশান্তি। আর সেই অশান্তি না কি মহিলা সাংসদের মধ্যে। যা নিয়ে চিন্তার ভাঁজ রাজ্যে শাসকদলের শীর্ষ নেতৃত্বের কপালে। পরিস্থিতি বিবেচনা করে মান-অভিমান মেটাতে বৈঠক ডেকেছেন খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সবকিছু ঠিক থাকলে বুধবারই বৈঠকে বসবেন তিনি।

তবে এর পাশাপাশি সংসদের বাকি যে কদিন শীতকালীন অধিবেশন রয়েছে, সেখানে কীভাবে বাংলার বঞ্চনার প্রতিবাদ এবং এসআইআর-এর নামে বৈধ ভোটারদের নাম বাদের চক্রান্তের প্রতিবাদ করা যায় সেই রূপরেখাও বেঁধে দেবেন অভিষেক।

আরও পড়ুন – আড়াই কোটি টাকা নিয়ে ফেরৎ দিচ্ছেন না শুভেন্দু! বিজেপির রাজ্য সভাপতিকে চিঠি RSS কর্মীর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...