Saturday, June 27, 2026

সন্ধ্যাতেও সুফল বাংলার স্টল 

Date:

Share post:

সাধারণ মানুষের বাজারের অভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে আরও এক ধাপ এগোল রাজ্যের সুফল বাংলা প্রকল্প। এ বার থেকে সকালের পাশাপাশি সন্ধেবেলাতেও কলকাতা ও লাগোয়া জেলার গুরুত্বপূর্ণ বাজারগুলির বাইরে বসবে সুফল বাংলার স্টল। প্রথম পর্যায়ে মোট ৩৫টি কেন্দ্রে এই সন্ধ্যার পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও ৫০টি ভ্রাম্যমাণ গাড়ি নামানোর পরিকল্পনাও রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

দফতরের মন্ত্রী বেচারাম মান্না জানান, বর্তমানে বহু মানুষ অফিসফেরত সময়ে বা সন্ধ্যার দিকেই বাজার করতে স্বচ্ছন্দ বোধ করেন। সেই বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তাঁর বক্তব্য, সন্ধেবেলার স্টল চালু হলে অফিসফেরত মানুষ ও নিয়মিত সন্ধ্যার বাজারে আসা ক্রেতারা ন্যায্য দামে সবজি ও অন্যান্য কৃষিপণ্য সহজেই পাবেন।

নবান্ন সূত্রের খবর, প্রথম ধাপে কলকাতার ১৪টি গুরুত্বপূর্ণ এলাকায় সন্ধ্যায় সুফল বাংলার স্টল বসবে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে আরও ২১টি জায়গায় এই পরিষেবা চালু করা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য জেলাতেও সন্ধ্যার এই পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে রাজ্য জুড়ে সাড়ে সাতশোরও বেশি সুফল বাংলা স্টল চালু রয়েছে। নতুন এই উদ্যোগে শহর ও শহরতলির মানুষের কাছে ন্যায্য দামে কৃষিপণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশাবাদী রাজ্য প্রশাসন।

আরও পড়ুন – মহিলা সাংসদদের মধ্যে মন কষাকষি! মেটাতে দিল্লিতে বৈঠক ডাকলেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...