Saturday, June 27, 2026

নির্বাচনের আগে ইভিএম চেকিংয়ে কঠোর নজরদারি! অবজারভার পাঠালো কমিশন 

Date:

Share post:

২০২৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবার আরও কড়া নজরদারি করছে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং প্রক্রিয়ায়। রাজ্যে ভিন্‌রাজ্য এবং কমিশনের তরফ থেকে মোট পাঁচজন নোডাল অফিসারকে অবজারভার হিসেবে পাঠানো হয়েছে। তারা রাজ্যের বিভিন্ন যাচাই কেন্দ্রে উপস্থিত থেকে যন্ত্রের সঠিকতা, নিরাপত্তা ও নিয়মকানুন ঠিকভাবে মানা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, অরুণাচল প্রদেশ থেকে ডেপুটি সিইও শানিয়া কায়েম মিজে, মহারাষ্ট্র থেকে ডেপুটি সিইও যোগেশ গোসাভি, মেঘালয় থেকে অতিরিক্ত সিইও পি কে বোরো এবং মিজোরাম থেকে যুগ্ম সিইও এথেল রোথাংপুইকে এই দায়িত্বে পাঠানো হয়েছে। এছাড়া আন্ডার সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা কণিষ্ক কুমারকেও অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে।

নোডাল অফিসাররা যাচাই কেন্দ্রে উপস্থিত থেকে প্রতিটি ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং ধাপ মনিটর করবেন। কমিশনের লক্ষ্য, প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখা এবং কোনওরকম প্রশ্ন ওঠার সুযোগ না রাখা। রাজ্য নির্বাচন দফতরের তথ্য অনুযায়ী, প্রতিটি পর্যায়ের রিপোর্ট অবজারভাররা কমিশনের কাছে পাঠাবেন। কমিশন আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনে ইভিএম ব্যবস্থাপনা সম্পূর্ণ নির্ভরযোগ্য ও নিরাপদ হবে।

আরও পড়ুন – মহিলা সাংসদদের মধ্যে মন কষাকষি! মেটাতে দিল্লিতে বৈঠক ডাকলেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...