Tuesday, June 23, 2026

যুবভারতী পরিদর্শনে মুখ্যমন্ত্রীর তৈরি তদন্ত কমিটি, বিপুল অঙ্কের ক্ষতি স্টেডিয়ামের

Date:

Share post:

যুবভারতী স্টেডিয়ামে(Yubha Bharati) মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় শনিবার তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। রবিবার যুবভারতী(Yubha Bharati) স্টেডিয়াম পরিদর্শনে যান তদন্ত কমিটির সদস্যরা। এদিন ক্রীড়াঙ্গনের ভিতরে ভিডিয়োগ্রাফি করেন তদন্ত কমিটির সদস্যরা। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসতে চলেছেন তারা।

 

তদন্ত কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিচারপতি অসীম রায় (অবসরপ্রাপ্ত), মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, স্পোর্টস দফতরের সচিব। মেসিকে কোথা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেই জায়গা দেখেন তাঁরা। গোটা বিষয়টি ভিডিওগ্রাফির নির্দেশ দেওয়া হয়। কার কি দায়িত্ব ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে, দ্রুততার সঙ্গে তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে আজ রবিবার শতদ্রুকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হল। বিধাননগর পুলিশ সূত্রে খবর, যুবভারতীর স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে যেখানে ভাঙচুর হয়েছে  সেখানকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হবে। যুবভারতী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। এই বিষয়ে ইমেলও করা হয়েছে।

শনিবারের পর রবিবারও যুবভারতী(Yubha Bharati) পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভাঙাচোড়া যুবভারতী পরিদর্শন করেন রাজ্যপাল।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, যুবভারতীতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  গোলপোস্টের নেট ছেড়া হয়েছে। প্রচুর বাকেট সিট  ভাঙা হয়েছে, বাথরুম ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, যুবভারতীর টার্ফের ক্ষতি হয়েছে। ফলে যুবভারতীতে আবার কবে খেলা হবে তা নিয়ে সংশয় আছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...