Friday, June 19, 2026

ভারত পাকিস্তান ম্যাচে করমর্দন বিতর্ক অব্যাহত, কেমন খেললেন বৈভব?

Date:

Share post:

ভারত পাকিস্তান(India vs Paksitan) ম্যাচে করমর্দন বিতর্ক পিছু ছাড়ছে না অপারেশন সিন্দুর অধ্যায় থেকেই শুরু হয়েছিল এই বিতর্ক। যা বজায় থাকল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ম্যাচেও। রবিবার এই টুর্নামেন্টের মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান(India vs Paksitan) দল। এই ম্যাচেও দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলানেন না।

কূটনীতির প্রভাব বরাবারই পড়ে ক্রিকেট মাঠেও।কিন্তু অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আইসিসি’র চেয়েছিল রাজনীতির রং না লাগুক। গোটা বিষয়টায় নজর ছিল আইসিসির। তবে শেষ পর্যন্ত ভারত-পাকিস্তানের অধিনায়করা টসের সময় হাত মেলায়নি।অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে টসের সময় করমর্দন করলেন না ভারতের অধিনায়ক আয়ুষ।যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নে পাক অধিনায়ক ইউসুফ। দুবাইয়ে বৃষ্টির জন্য নির্দিষ্ট সময়ের ৪৫ মিনিট পর শুরু হয় খেলা। ব্যাট হাতে সাফল্য পেলেন না বৈভব সূর্যবংশী।  ৬ বলে ৫ রান করে আউট হয় ১৪ বছর বয়সি ক্রিকেটার। মহম্মদ সায়ামের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে আউট হন বৈভব।

বিগত কয়েক মাস ধরেই ভারত পাকিস্তান ম্যাচ হলেই করদর্মন নিয়ে চর্চা শুরু হচ্ছে।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...