Saturday, May 30, 2026

মেসি কাণ্ডে শুভশ্রীর পাশে রাজ, সোশ্যাল মিডিয়ায় একহাত নিলেন ট্রোলারদের 

Date:

Share post:

হাজার হাজার দর্শক যখন টাকা দিয়ে টিকিট কেটে লিওনেল মেসিকে (Lionel Messi)এক ঝলকও দেখতে পেলেন না, তখন অনায়াসে হাসিমুখে মেসির পাশে ছবি তোলা থেকে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা পর্যন্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Shubhashree Ganguly) আচরণ ও কাজকর্মে সমাজমাধ্যমের রোষানলে টলিউড নায়িকা। কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে শুভশ্রীকে, প্রশ্ন তোলা হয়েছে তাঁরা খেলা বোঝার ক্ষমতা এমনকি কটাক্ষ করা হয়েছে শারীরিক গঠন নিয়েও। এবার গর্জে উঠলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। স্ত্রীর অসম্মানের প্রতিবাদে সমাজমাধ্যমে (Social media) ট্রোলারদের এক হাত নিলেন ট্রোলারদের।

শনিবার যুবভারতীতে যে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গেছে তার জন্য আয়োজকদের কাঠগড়ায় তুলে দোষীদের শাস্তির দাবি করেছেন বিধায়ক রাজ চক্রবর্তী। পাশাপাশি নিজের স্ত্রীকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পরিচালক লেখেন, ‘গতকালের অনুষ্ঠানে অনেকের মধ্যে আমন্ত্রিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গাঙ্গুলী। এবং এই অরাজগতার মাঝে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে ওকে। ওর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসি-র সঙ্গে ছবি পোস্ট করা। যেখানে হাজার হাজার মানুষ দাম দিয়ে টিকিট কিনে নিজের স্বপ্নের নায়ক-কে একবারের জন্য দেখতে পেলেন না, প্রতারিত হলেন, বঞ্চিত হলেন, তাদের এই ক্ষোভ আসবেই৷ কিন্তু কিছু রাজনৈতিক নেতা যারা গোটা ঘটনার আগে পরে না থেকেও মন্তব্য ছুড়ছেন – ‘একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কী দরকার?’, তাদের উদ্দেশ্যে বলি, শুভশ্রী গাঙ্গুলীকে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না? একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনই শুভশ্রী মা, কখনও বোন, কখনও স্ত্রী, কখনও অভিনেত্রী, কখনও বন্ধু, কখনও আবার কারওর ফ্যান। সব কিছুর উপর তিনি একজন মানুষ। কিন্তু এক্ষেত্রে মানবিকতার সমস্ত পরিসীমা পেরিয়ে অভিনেত্রী শুভশ্রী গাঙুলী-কে টার্গেট করে মিম তৈরি করছেন, ট্রোল করছেন।’

রাজ অবশ্য এখানেই থেমে থাকেননি। তিনি স্পষ্ট জানতে চেয়েছেন শুধুমাত্র পরিচিত মুখ কিংবা নারী অথবা সেলিব্রেটি বলেই কি শারীরিক গঠন নিয়ে এত কুরুচিকর আক্রমণের শিকার হতে হবে শুভশ্রীকে? প্রতিবাদ আর অপমান এই দুয়ের মধ্যে যে যথেষ্ট ফারাক রয়েছে নিজের পোস্টে সেটাও বুঝিয়ে দিয়েছেন রাজ (Raj Chakraborty)। তিনি জানিয়েছেন আলোচনা সমালোচনায় সমাধান সূত্র খুঁজে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। তবে ট্রোলিং সংস্কৃতিতে তিনি বিশ্বাস করেন না। জীবনের সব কঠিন-সহজ মুহূর্তে স্ত্রীর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন রাজ।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...