Monday, March 30, 2026

ইসলামপুরে এলাকা দখলের লড়াইয়ে বোমাবাজি, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নাবালিকার

Date:

Share post:

উত্তর দিনাজপুরের ইসলামপুরে (Islampur, North Dinajpur) দুই গোষ্ঠীর লড়াইয়ে প্রাণ গেল অষ্টম শ্রেণীর ছাত্রীর। ১২ বছরের নাবালিকা নাম কৌসেরা বেগম (Kousera Begam)। শনিবার গভীর রাতে দুই গোষ্ঠীর এলাকা দখলের লড়াইয়ে ব্যাপক বোমাবাজি চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই রফিক আলমের সঙ্গে নুর আলমের এলাকা দখলের লড়াই চলছিল। মৃতা নাবালিকার বাবা জাহিদ আলম রফিক আলমের অনুগামী। জাহিদের বাড়িতে হামলার ঘটনার ঘটনার জেরে ইসলামপুর থানার মাটিকুণ্ডা ২ নম্বর পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় উত্তেজনা ছড়ায়। দুপক্ষের গোলাগুলিতে প্রাণ হারায় নাবালিকা।

পুলিশ সূত্রে জানা গেছে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ছাত্রী মৃত্যুর ঘটনা এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতের পর রবিবার সকালেও এলাকায় চাপা উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, “পুরনো কোনও জমি বিবাদের কারণে এই অশান্তি। খবর পেয়েছি। পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছি।” ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

Related articles

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে...

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...