Saturday, May 30, 2026

বঙ্গবিরোধী বিজেপির ‘নির্দেশ’ শতদ্রুকে? যুবভারতী-বিশৃঙ্খলায় ষড়যন্ত্রের অভিযোগ কুণালের, নিশানা দিন্দাকেও

Date:

Share post:

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার নিন্দা শনিবারই করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। রবিবার, এই বিশৃঙ্খলা নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্রের জল্পনা উস্কে দিলেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) ও ভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের (Kalyan Chowbey) অভিযোগের পাল্টা গেরুয়া শিবিরকে ধুয়ে  দেন কুণাল। তাঁর দাবি, আয়োজন ধৃত শতদ্রু দত্তকে দিল্লির বিজেপি-ই (BJP) এই বিশৃঙ্খলা তৈরির জন্যে নিয়োগ করেছিল কি না সেটাও তদন্ত হওয়া দারকার।

এদিন, সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী ও কল্যাণ চৌবে অভিযোগ করেন, আন্তজার্তিক খেলোয়াড়দের আনার জন্য যে প্রোটোকল থাকে তা মেসির অনুষ্ঠানে মানা হয়নি। কল্যাণের অভিযোগ, এর প্রভাব আগামী ৫০ বছর পড়বে। ভারত অলিম্পিক্স বিড করছে। কমনওয়েলথ গেমস হবে। তার উপর এর প্রভাব পড়বে। এটা রাজ্যের বা দলের ক্ষতি নয়, আগামী দিনে ভারত যখন বিড করবে তখন এই ঘটনাটা বাধা হবে। শুভেন্দু অভিযোগ করেন, শতদ্রুকে বলির পাঁঠা করে, প্রভাবশালীদের আড়াল করা হচ্ছে।

এর জবাবে বিস্ফোরক অভিযোগ করেন কুণাল (Kunal Ghosh)। তাঁর অভিযোগ, বাংলাকে সব বিষয় নিয়েই নীচু করতে চায় গেরুয়া শিবির। অনুষ্ঠানের আগের দিন ৪ঘণ্টা উদ্যোক্তা শতদ্রুর (Shatadru Dutta) জন্য বসে ছিলেন ত্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। অথচ তিনি দেখা করেননি। তাহলে কি এই উদ্যোক্তাকে সেইভাবেই দিল্লি থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে মেসিকে কেউ দেখতে না পায়। মাঠের টিকিট কেটে আসে দর্শকরা ক্ষুব্ধ হয়ে গোলমাল করেন, বাংলার ভাবমূর্তি নষ্ট হয়! এই সব বিষয়ও তদন্তের অধীন আনা উচিৎ বলে দাবি জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

কল্যাণকে নিশানা করে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক বলেন, কল্যাণের ফেডারেশন সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। কোনও দিন ভারতের একাদশে খেলেনি, অথচ আইনের ফাঁক গলে সভাপতি হয়েছেন। তাঁর আমলে ভারতের ফুটবল নীচের দিকে নামছে। আইএসএলটাও করতে পারছেন না, তিনি জ্ঞান দিতে আসছেন!
আরও খবরক্রীড়ামন্ত্রীকে টানা ৪ ঘণ্টা স্টেডিয়ামে বসিয়ে রেখেও আসেননি শতদ্রু

মেসিকে ঘিরে যে ভিড় শনিবার মাঠে ছিল, তার মধ্যে প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দাও সপরিবারে ছিলেন। ছবি তুলেছেন। তাহলে, বিজেপি তাঁদের কেন জিজ্ঞাসা করছে না-কেন, কীভাবে তাঁরা মাঠে ঢুকলেন- প্রশ্ন তোলেন কুণাল। তাঁর কথায়, মাঠের মধ্যে গিয়ে যাঁরা সমালোচিত, তার মধ্যে থেকে বিজেপি বিধায়ক বাদ যাবেন কেন! তদন্তে ষড়যন্ত্রের বিষয়টিও যেন বাদ না যায়- দাবি কুণালের।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...