Monday, June 15, 2026

বিয়ের দিন পাত্র গায়েব! থানায় প্রতারণার অভিযোগ দায়ের পাত্রীর

Date:

Share post:

বিয়ের কথা দিয়ে মণ্ডপে এলেন না যুবক, বন্ধ মোবাইলও (Wedding fraud)! উত্তরপাড়া থানায় প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করলেন এক তরুণী। অভিযোগকারিণী মন্দিরবাজার থানা এলাকার দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা স্বেতা ভট্টাচার্য।

তরুণীর অভিযোগ, গত পাঁচ বছর ধরে উত্তরপাড়ার এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। শনিবার তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী সমস্ত আয়োজনও সম্পন্ন হয়েছিল। তবে নির্ধারিত সময়ে পাত্র ছাদনাতলায় উপস্থিত হননি। পরে তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ফলে বিয়ে ভেস্তে যায়। রবিবার সকালে তরুণী তাঁর জ্যাঠামশাই শ্যামল ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে অভিযুক্ত যুবকের উত্তরপাড়ার বাড়িতে যান। কিন্তু দরজায় বারবার কড়া নাড়লেও কেউ সাড়া দেননি। এর পরই তাঁরা উত্তরপাড়া থানায় এসে অভিযোগ দায়ের করেন। তরুণীর আরও দাবি, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক তাঁর কাছ থেকে সোনার গয়না ও নগদ টাকা নিয়েছেন। সম্পর্কের প্রমাণ হিসেবে তাঁদের একসঙ্গে তোলা ছবি ও সেলফিও পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি।

অভিযোগকারিণীর জ্যাঠামশাই শ্যামল ভট্টাচার্য বলেন, “নিজেকে একটি নামী সংস্থার অপারেশন ম্যানেজার বলে পরিচয় দিয়েছিল ওই যুবক। তাঁর কাকা-কাকিমারাও জানতেন যে ছেলেটি প্রতারক। আমাদের পরিবারের মেয়েটি প্রতারণার শিকার হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন এই ধরনের প্রতারণার শিকার না হয়, সে কারণেই থানায় অভিযোগ করা হয়েছে।” এ বিষয়ে উত্তরপাড়া থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...